বিরাটের শতরানেও বাঁচল না ওডিআই সিরিজ হারের লজ্জা! মিচেল ও ফিলিপসের সেঞ্চুরিতে ইতিহাস গড়ল নিউজিল্যান্ড
ভারতের মাটিতে টেস্ট সিরিজ জয়ের খরা গত মরশুমে মিটিয়েছিল নিউজিল্যান্ড। এবার প্রথম ম্যাচ হারের পর বাকি দুটি জিতে ভারতের মাটিতে প্রথমবার ওয়ান ডে সিরিজ জয় নিশ্চিত করল নিউজিল্যান্ড।
পরপর দুই ম্যাচে শতরান হাঁকিয়ে সিরিজ জয়ে অবদান রাখলেন ড্যারিল মিচেল। ম্যাচের ও সিরিজের সেরার পুরস্কারও করায়ত্ত করলেন। কাজে লাগল না বিরাট কোহলির শতরান।

২০২২ সালের অক্টোবরের পর এই প্রথম দেশের মাটিতে টস জিতে কোনও ম্যাচ হারল ভারত। নিউজিল্য়ান্ড ৫৮ রানে তিন উইকেট হারিয়েছিল। এরপর তাদের বড় রানে পৌঁছে দেয় ড্যারিল মিচেল ও গ্লেন ফিলিপসের জুটিতে ওঠা ২১৯ রানের পার্টনারশিপ, যা ভারতের বিরুদ্ধে ওডিআইয়ে কোনও জুটিতে কিউয়িদের দ্বিতীয় সর্বাধিক স্কোর।
ড্যারিল মিচেল ভারতের মাটিতে চতুর্থ ওডিআই শতরান হাঁকিয়ে ধরে ফেললেন নাথান অ্যাসলেকে। ভারতের বিরুদ্ধেও চতুর্থ তথা ওডিআই কেরিয়ারের নবম শতরান পেলেন এই মুহূর্তে বিশ্বের ২ নম্বর ওডিআই ব্যাটার মিচেল। রাজকোটে দ্বিতীয় ওডিআই ম্যাচে তিনি ১৩১ রানে অপরাজিত ছিলেন। আজ ১৫টি চার ও তিনটি ছয়ের সাহায্যে ১৩১ বলে ১৩৭ রান করলেন। গ্লেন ফিলিপস করেন ৮৮ বলে ১০৬। এই প্রথম কোনও ওডিআইয়ে কিউয়িদের দুই ব্য়াটার শতরান হাঁকালেন। অর্শদীপ সিং ও হর্ষিত রানা তিনটি করে উইকেট নেন।
জবাবে ভারত ৪৬ ওভারে ২৯৬ রানে অল-আউট হয়ে যায়। ৪১ রানে ম্যাচ জিতে বহু প্রতীক্ষিত ওডিআই সিরিজ পকেটে পুরে ফেলে কিউয়িরা। বিরাট কোহলি এদিন ৫৪তম ওডিআই তথা ৮৫তম আন্তর্জাতিক শতরান হাঁকালেন। এই মুহূর্তে বিশ্বের ১ নম্বর ওডিআই ব্যাটার কোহলি ১০টি চার ও তিনটি ছয়ের সাহায্যে ১০৮ বলে ১২৪ রান করেন।
নীতীশ কুমার রেড্ডি ৫৭ বলে ৫৩ ও হর্ষিত রানা ৪৩ বলে ৫২ রান করেন। রোহিত শর্মা ১১, অধিনায়ক শুভমান গিল ২৩, শ্রেয়স আইয়ার ৩, লোকেশ রাহুল ১, রবীন্দ্র জাদেজা ১২, মহম্মদ সিরাজ ০ ও কুলদীপ যাদব ৫ রান করেন। ৪ রানে অপরাজিত থাকেন অর্শদীপ সিং। জ্যাক ফোকস ও ক্রিশ্চিয়ান ক্লার্ক তিনটি করে উইকেট নেন। জেডেন লেনক্স ২টি ও কাইল জেমিসন ১টি উইকেট দখল করেন।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications