বিরাটের ব্যাটে উপর্যুপরি শতরান, ছুঁলেন সচিনের কীর্তি! সেঞ্চুরি ঋতুরাজেরও, রায়পুরে রানের পাহাড়ে ভারত
রাঁচির পর রায়পুর। বিরাট কোহলির ব্যাটে উপর্যুপরি শতরান। চলতি বছরের তৃতীয় ওডিআই শতরান হাঁকালেন কিং কোহলি। ওডিআই কেরিয়ারে ৫৩তম। আন্তর্জাতিক ক্রিকেটে শতরানের সংখ্যা বেড়ে হলো ৮৪।
রায়পুরে ওডিআই সিরিজ পকেটে পোরার লক্ষ্যে এগিয়ে চলেছে ভারত। চারে নেমে ওডিআই কেরিয়ারের প্রথম শতরান পেলেন ঋতুরাজ গায়কোয়াড়ও। এই ম্যাচেও বড় রানের টার্গেট প্রোটিয়াদের সামনে খাড়া করতে চলেছে মেন ইন ব্লু।

ভারত এদিন টানা ২০টি ওডিআই ম্যাচে টস হারল। দক্ষিণ আফ্রিকা ফিল্ডিং নেয়। ৪.৫ ওভারে ৪০ রানে ভারতের প্রথম উইকেট পড়ে। রোহিত শর্মা ৮ বলে ১৪ রান করে নান্দ্রে বার্গারের বলে কট বিহাইন্ড হন। ৬২ রানে পড়ে দ্বিতীয় উইকেট। যশস্বী জয়সওয়াল ৩৮ বলে ২২ রান করেন।
এরপর তৃতীয় উইকেট জুটিতে কোহলি ও গায়কোয়াড় ১৯৫ রানের পার্টনারশিপ গড়েন। ঋতুরাজ ও বিরাট হাফ সেঞ্চুরি পূর্ণ করেন যথাক্রমে ৫২ ও ৪৭ বলে। ঋতুরাজ শতরান করতে নেন ৭৭টি বল। ১২টি চার ও ২টি ছয়ের সাহায্যে ওডিআইয়ে তিনি শতরানের খাতা খুলে ফেললেন। ঋতুরাজ মার্কো জানসেনের বলে টনি ডি জোর্জির হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ৮৩ বলে ব্যক্তিগত ১০৫ রানে।
এরপরই বিরাট শতরান পূর্ণ করেন ৯০ বলে। তখনও অবধি তিনি সাতটি চার ও ২টি ছয় মেরেছিলেন। এই নিয়ে ৩৪টি বিভিন্ন মাঠে শতরান পেলেন কোহলি। সচিন তেন্ডুলকরও ৩৪টি মাঠে তাঁর ওডিআই শতরানগুলি পেয়েছিলেন।
বিরাট শেষ পর্যন্ত থামলেন ৯৩ বলে ১০২ রান করে। লুঙ্গি এনগিডির বলে ক্যাচ দিলেন এইডেন মার্করামের হাতে। ভারতের স্কোর ৪০ ওভারের শেষে ৪ উইকেটে ২৮৪। একই ওডিআই সিরিজে বিরাট উপর্যুপরি শতরান শেষ হাঁকিয়েছিলেন ২০১৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পোর্ট অব স্পেনে। এরপর ২০২২ সালের ১০ ডিসেম্বর চট্টগ্রামে বাংলাদেশ ও ২০২৩ সালের ১০ জানুয়ারি গুয়াহাটিতে বিরাট নিজের পরপর ২টি ম্যাচে সেঞ্চুরি পান। দুটি ম্যাচেই করেছিলেন ১১৩। তারপর ফের এই সিরিজে বিরাট পরপর দুটি ওডিআই শতরান পেলেন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications