Virat Kohli: কলকাতা নাইট রাইডার্স থেকে অরিজিৎ সিং, বিরাট কোহলির পছন্দের ১৬ জেনে নিন
Virat Kohli: বিরাট কোহলি আন্তর্জাতিক ক্রিকেটে কাটিয়ে ফেললেন ১৬টি বছর। আইপিএলে তিনিই একমাত্র প্লেয়ার যিনি ২০০৮ সালে টুর্নামেন্টের প্রথম থেকেই খেলছেন একই দলে।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে নেতৃত্বও দিয়েছেন বিরাট। খেতাব জয়ের সুযোগ তৈরি করেও ট্রফি হাতে ধরতে পারেননি। এখন আরসিবিতে সিনিয়র ক্রিকেটার হিসেবেই রয়েছেন।

বিরাট কোহলি স্টার স্পোর্টসের একটি অনুষ্ঠানে ১৬টি র্যাপিড ফায়ার প্রশ্নের মুখে পড়েন। তাতে বিরাটকে জিজ্ঞাসা করা হয়েছিল ফ্লিক নাকি কভার ড্রাইভ কোনটি তাঁর পছন্দ? বিরাট বলেন, কভার ড্রাইভ। মহেন্দ্র সিং ধোনি ও এবি ডি ভিলিয়ার্সের নামোল্লেখ করে জানতে চাওয়া হয় পছন্দের ক্রিকেটারের নাম। বিরাট হেসে বলেন দুজনেই।
অ্যাডিলেড নয়, বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামই যে তাঁর পছন্দের, সেটাও জানালেন বিরাট। আইপিএলে পছন্দের প্রতিপক্ষ হিসেবে তিনি মুম্বই ইন্ডিয়ান্স নয়, বেছে নিলেন কলকাতা নাইট রাইডার্সকে। সবচেয়ে মজাদার ক্রিকেটার হিসেবে যুজবেন্দ্র চাহালের চেয়ে ক্রিস গেইলকে এগিয়ে রাখেন বিরাট।
Celebrating 16 glorious years of Virat Kohli in international cricket!
— Star Sports (@StarSportsIndia) August 18, 2024
Join us, as we ask @imVkohli about his favorite cricketer, TV show, singer, and 16 other exciting questions in a fun, rapid-fire round to celebrate #16YearsOfVirat! #KingKohli #16YearsOfVirat #ViratKohli pic.twitter.com/S8kJ0x61ws
বিরাট দিল্লির ছেলে। কিন্তু এখন তাঁর মুম্বইকেই নিজের শহর বলে মনে হয়। অরিজিৎ সিং, নাকি গুরুদাস মান? পছন্দের গায়কের নাম বলতে গিয়ে বিরাট বলেন, এটা বলা কিছুটা কঠিন। তবে অরিজিৎ সিং। পছন্দের ওয়ার্কআউট ওয়েট ট্রেনিং।
নাইট আউল, নাকি মর্নিং বার্ড? বিরাটের পছন্দ দ্বিতীয়টিই। মাঠে মাঝেমধ্যেই নাচতে দেখা যায় কোহলিকে। তবে তিনি গান গাইতেই বেশি ভালোবাসেন অবসর সময়ে। ট্রেক নয়, স্পা-ই বিরাটের বেশি পছন্দের। হোলি ও দিওয়ালির মধ্যে বেছে নিলেন দিওয়ালিকে।
ছোটবেলায় ফ্লেন্ডস (F.R.I.E.N.D.S) আর ফুল হাউস শো দেখেছেন ভাই-বোনদের সঙ্গে। কালা-র শক গানটি বারবার শুনতে পছন্দ করেন কোহলি। পছন্দের ডান্স নম্বর সুখবীরের ইশক।












Click it and Unblock the Notifications