Virat Kohli: ভারত ছেড়ে লন্ডনের বাসিন্দা হবেন বিরাট! ছোটবেলার কোচ ফাঁস করলেন কোহলির পরিকল্পনা
ভারতে থাকবেন না বিরাট কোহলি! দেশে ছেড়ে ইংল্যান্ডের বাসিন্দা হবেন কিং কোহলি!? এমনিতেই ক্রিকেট থেকে ছুটি পেলেই লন্ডনে পরিবারের সঙ্গে ছুটি কাটান বিরাট। পরিবারের সঙ্গে সেখানেই সময় কাটাতে ভালোবাসেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। এবার খুব তাড়াতাড়ি মুম্বই ছেড়ে লন্ডনের বাসিন্দা হতে পারেন কোহলি। এমনই চাঞ্চল্যকর তথ্যই প্রকাশ্যে এল।
একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমকে কোহলির ছোটবেলার কোচ রাজকুমার শর্মা জানিয়েছেন কোহলির আগামী দিনের পরিকল্পনা। যা ভারতের কোহলি ভক্তদের জন্য একেবারেই সুখকর নয়। বিরাট কোহলি ভারতের গর্ব। বর্তমান সময়ে ভারতীয় ক্রিকেটের আইকনও তিনি। কিন্তু সেই কোহলিই থাকবেন না দেশে। পাকাপাকিভাবে পাড়ি দেবেন ইংল্যান্ডে।

কিন্তু পৃথিবীর এত দেশ থাকতে কেন লন্ডনেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন কোহলি? কেনই নিজের দেশ ছাড়তে চান? এই প্রসঙ্গে রাজকুমার বলেন, আসলে লন্ডন ওর প্রিয় জায়গা। ওখানকার পরিবেশ কোহলি এবং তঁার পরিবারের সদস্যদের ভাল লাগে। ভারতে থাকলে যে ভাবে সবসময় ওদের নিরাপত্তারক্ষী নিয়ে ঘুরতে হয় সেটা লন্ডনে প্রয়োজন হয় না। ওখানে অনেক স্বাধীনভাবে জীবন যাপন করতে পারে, সেটাই ওদের প্রধান পছন্দ।
৩৬ বছর বয়সী কোহলি চলতি বছরে বিশ্বকাপ জেতার পর টি-২০ আন্তর্জাতিক থেকে অবসর নিয়েছেন, এবং তাঁর সাম্প্রতিক ফর্মের কারণে ভারতীয় জাতীয় দলের সঙ্গে তাঁর ভবিষ্যৎ নিয়ে আরও অনিশ্চয়তা দেখা দিয়েছে। আগামীদিনে অশ্বিনের মতোই আরও অনেক সিনিয়র তারকা দল ছাড়তে পারেন বলে খবর সামনে এসেছে। এমনকি, অনেকেই সিনিয়র তারকা বিরাট কোহলিকে নিয়ে চর্চা শুরু করে দিয়েছেন। যদিও কোহলি যে এখনই ক্রিকেট থেকে অবসর নেবেন না তা স্পষ্ট করে দিয়েছেন তাঁর ছোটবেলার কোচ।
এই প্রসঙ্গে কোহলির কোচ রাজকুমার শর্মা বলেছেন, বিরাট এখনও ফিট। অবসরের বয়স ওর হয়নি। আমি নিশ্চিত, কোহলি এখনও অনেকটা সময়ই ক্রিকেট খেলবে। ২০২৭ সালের এক দিনের বিশ্বকাপে ও খেলবে। আমি ওকে ১০ বছর বয়স থেকে চিনি। তাই ও কী ভাবছে সেটা আমি জানি ও কী করতে পারে না পারে। ওর সঙ্গে প্রায়ই আমার কথা হয়।












Click it and Unblock the Notifications