Virat Kohli: টি-টোয়েন্টি ক্রিকেটে জাতীয় দলের জার্সিতে আর দেখা যাবে না কোহ‌লিকে? বিশ্বকাপের আগেই বিরাট আপডেট

টি-টোয়েন্টি ক্রিকেটে বিরাট কোহলি এবং রোহিত শর্মার ভবিষ্যৎ নিয়ে জল্পনা শুরু হয়েছে কয়েকমাস ধরেই। ২০২২ সালের ১০ নভেম্বর টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষবার ক্রিকেটের ক্ষুদ্রতম ফর্ম্যাটে দেশের জার্সিতে বিরাটকে শেষবার দেখা গিয়েছিল। আগামী কয়েকমাস পরে আরও একটি টি ২০ বিশ্বকাপ। কোহলি কী মাঠে নামবেন? শনিবার পাওয়া গেল বিরাট আপডেট।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সাদা বলের সিরিজে বিশ্রামে দেওয়া হয়েছে রোহিত এবং বিরাটকে। তাঁরা ফিরবেন সরাসরি টেস্ট ম্যাচে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, দেশের জার্সিতে কোহলির ফের টি ২০ ম্যাচ খেলা ঘিরে রয়েছে বিরাট অনিশ্চয়তয়া। দেশের হয়ে তাঁকে আর টি-টোয়েন্টি ফরম্যাটে খেলতে দেখা নাও যেতে পারে।

Virat Kohli:

কিন্তু তাঁর নাম বিরাট কোহলি। টি ২০ ক্রিকেটে খেলা নিয়ে বিরাটের সঙ্গে কথা বলতে পারে বিসিসিআই-এর শীর্ষ কর্তারা। এমনকি নির্বাচকরাও প্রাক্তন ভারত অধিনায়কের সঙ্গে আলোচনা করতে পারেন। তার পরেই ঠিক হবে বিরাটের টি-টোয়েন্টির পরিকল্পনা।

সংশ্লিষ্ট সর্বভারতীয় ইংরেজি সংবাদমাধ্যমটিতে নাম প্রকাশে অনিচ্ছুক বিসিসিআইয়ের এক কর্তা বলেন, 'টি ২০ দলে বিরাটকে জায়গা করে দেওয়া বেশ কঠিন। কিন্তু এখনই বিসিসিআই ও জাতীয় নির্বাচক কমিটি এখনই কোনও বড় সিদ্ধান্ত নিতে রাজি নয়। কোহলির সঙ্গে ওর আগামী দিনে টি ২০র পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনার পরেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সেই আলোচনার পরেই নির্ভর করবে ট ২০ বিশ্বকাপের বিরাটের খেলা।'

একদিনের বিশ্বকাপের পরই ছুটিতে গিয়েছেন ভারতীয় দলের সিনিয়র ক্রিকেটার কোহলি । ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি২০ সিরিজে যেমন খেলছেন না তেমনই প্রোটিয়া সফরের প্রথম অংশ থেকে বিরাট কোহলি বিশ্রামের আবেদন করেছিলেন‌।

শুধু কোহলি নন, একইসঙ্গে বর্তমান ভারত অধিনায়ক রোহিত শর্মাও সীমিত ওভারের ক্রিকেট থেকে বিশ্রামে রয়েছেন। কিন্তু বিসিসিআই সূত্রের যা খবর তাতে টি ২০ বিশ্বকাপ খেললে রোহিতই থাকবেন অধিনায়ক। হিটম্যানের খেলার বিষয়টি আভাস পাওয়া যেতে পারে আফগানিস্তানের বিরুদ্ধে টি ২০ সিরিজেই। কারণ বিশ্বকাপের আগে সেটাই শেষ আন্তর্জাতিক টি ২০ সিরিজ ভারতীয় দলের জন্য।

বিসিসিআইয়ের এক কর্তা সংশ্লিষ্ট সংবাদমাধ্যমটিতে বলেন, ইতিমধ্যেই রোহিতকে বলে দেওয়া হয়েছে যে, ও যদি টি ২০ বিশ্বকাপে খেলে তা হলে ওর নেতৃত্বেই খেলবে দল। ফলে বিশ্বকাপের দল বেছে নেওয়ার সময় রোহিত শর্মার মতামত বিশেষ মূল্য পাবে। তবে আপাতত রোহিত সাদা বলে খেলবে না। আফগানিস্তানের বিরুদ্ধে সাদা বলের সিরিজ়েও হয়ত রোহিত খেলবে না।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+