IND vs ENG: ভারতীয় শিবিরে বিরাট ধাক্কা, ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুই টেস্ট থেকে সরে দাঁড়ালেন কোহলি
বৃহস্পতিবার হায়দরাবাদে শুরু ভারত-ইংল্যান্ড টেস্ট। তার আগে বড় ধাক্কা ভারতীয় শিবিরে। সিরিজের প্রথম দুটি ম্যাচ থেকে ছিটকে গেলেন বিরাট কোহলি। বিসিসিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ব্যক্তিগত কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুটি খেলতে পারবেন না বিরাট। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কাছে ব্যক্তিগত কারণ দেখিয়ে ছুটি চেয়েছিলেন কোহলি। বোর্ড তাঁর আবেদন মঞ্জুর করেছে।
সোমবার রামলালার 'প্রাণপ্রতিষ্ঠা' অনুষ্ঠানে যোগ দিতে অযোধ্যাতেও যাননি কোহলি। যাননি কোহলির স্ত্রী অভিনেত্রী অনুষ্কা শর্মাও। বিরাট কোহলিকে অযোধ্যায় যাওয়ার অনুমতি বিসিসিআই দিয়েছিল বলে জানা যায়। আজ প্রথমে জানা যায় বিরাট পৌঁছেছেন অযোধ্যায়। কিন্তু তারপরই জানা যায়, বিরাট অযোধ্যায় যাননি।মনে করা হয়েছিল তিনি দলের সঙ্গেই আছেন ।তাই বিরাটকে রাম মন্দির চত্ত্বরে অনুষ্ঠানেও দেখা যায়নি।

বিরাটের ব্যক্তিগত কারণ নিয়ে চর্চা না করে, এই সময় সেটাকে সম্মান করার জন্য ফ্যান এবং মিডিয়ার কাছে আর্জি জানিয়েছে বোর্ড। বিসিসিআইয়ের বার্তা, সমর্থকদের একমাত্র ফোকাস ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতকে সমর্থন করায় থাকা উচিত।
প্রথম টেস্ট ম্যাচের আগে চার দিনের ক্যাম্প শুরু হয়েছে হায়দরাবাদে। তার আগে আফগানিস্তানের বিরুদ্ধে টি২০সিরিজের অব্যবহিত পরেই ছুটি দেওয়া হয়েছিল ভারতীয় ক্রিকেটারদের। সোমবার থেকে টেস্টের জন্য শুরু হয়েছে শিবির। মোহালিতে আফাগনিস্তানের বিরুদ্ধে প্রথম টি২০ ম্যাচেও ব্যক্তিগত কারণে খেলেননি কোহলি।
বিরাট কোহলি ভারতীয় দলের ব্যাটিংয়ের অন্যতম স্তম্ভ। কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুই টেস্টে তাঁরই না থাকাটা বড় ধাক্কা ভারতীয় দলের জন্য। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দারুণ ব্যাটিং করেছিলেন বিরাট। এরফলে নতুন করে ব্যাটিং লাইন আপ সাজাতে হবে রোহিত-রাহুল জুটিকে।
২৫ জানুয়ারি থেকে হায়দরাবাদে শুরু প্রথম টেস্ট। ২ ফেব্রুয়ারি থেকে দ্বিতীয় টেস্ট হবে বিশাখাপত্তনমে। তৃতীয় টেস্ট রাজকোটে। খেলা শুরু ১৫ ফেব্রুয়ারি থেকে। ২৩ ফেব্রুয়ারি থেকে চতুর্থ টেস্ট শুরু রাঁচীতে। সিরিজ়ের শেষ টেস্ট হবে ৭ মার্চ থেকে। খেলা হবে ধর্মশালায়। ১১ মার্চ সিরিজ শেষ হওয়ার কথা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নিরিখে এই ৫ টেস্ট ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications