IND vs ENG: বিরাট অনুপস্থিতি, টেস্ট কেরিয়ারে এই প্রথমবার এমন কাণ্ড ঘটল কোহলির সঙ্গে যা আগে ঘটেনি
বিগত কয়েকদিনের জল্পনা কল্পনার পর অবশেষে শনিবার সকালে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের বাকি তিন টেস্ট ম্যাচের জন্য দল ঘোষণা করেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। প্রথম দুই টেস্টের মতোই সিরিজের ম্যাচগুলিতেও কোহলিকে ছাড়াই খেলতে রোহিত শর্মার দলকে। ইংল্যান্ডের বিরুদ্ধে গোটা সিরিজ থেকে নিজেকে গুটিয়ে নিয়ে নতুন নজির সৃষ্টি করলেন কিং কোহলি।
টেস্ট হোক বা টি২০ বা একদিনের ম্যাচ। বিরাট ব্যাট হাতে নামলেই রেকর্ড গড়েন। কিং কোহলির নামের পাশে উজ্জ্বল থাকে রেকর্ডের পরিসংখ্যান। কিন্তু সিরিজের একটি ম্যাচ না খেলেও নজির তৈরি করলেন কোহলি প্রথম দুই ম্যাচের মতোই শেষ তিনটি ম্যাচেও দলে নেই কোহলি।শনিবার সকালে বোর্ডের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল ব্যক্তিগত কারণে শেষ তিন ম্যাচে খেলতে পারবেন না।

এর আগে ২০১১ সালে একবারই টেস্ট সিরিজের একটি ম্যাচেও মাঠে নামা হয়নি কোহলির। সেটাও ছিল ইংল্যান্ডের বিরুদ্ধে। ২০১১ সালে ইংল্যান্ড সফরে চার ম্যাচের একটিতেও সুযোগ পাননি কোহলি। ওয়েস্ট ইন্ডিজ সফরে অভিষেকের পরই ইংল্যান্ডে গিয়েছিলেিন কোহলি। কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে সেইবারের টেস্ট সিরিজে একটি ম্যাচেও তাঁকে মাঠে নামানো হয়নি।
বাদ পড়ার অন্যতম কারণ ছিল রান না পাওয়া। সেই সঙ্গে বীরেন্দ্র সেহওয়াগ, গৌতম গম্ভীর এবং সচিন তেন্ডুলকরকে ইংল্যান্ডের বিরুদ্ধে বিদেশের মাটিতে টেস্ট সিরিজ়ে ফেরানো হয়েছিল। তাই জায়গা হয়নি বিরাটের।
টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচে বিরাট কোহলি টিম ইন্ডিয়ায় ফিরবেন বলে আশা করছিলেন সমর্থকরা। কিন্তু এবার সিরিজের বাকি তিন ম্যাচ থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন বিরাট কোহলি। ফলে অ্যান্ডারসন বনাম কোহলির দ্বৈরথ এবার আর দেখা যাবে না।
কারণ ৪২ বছরের অ্যান্ডারসন কতদিন খেলতে পারবেন সেটা নিয়ে সবার মনে রয়েছে প্রশ্ন। আর তাই বিরাট পুরো সিরিজ থেকে সরে দাঁড়ানোর জন্য কোহলি-জিমি দ্বৈরথ দেখা থেকে বঞ্চিত হলেন ক্রিকেটপ্রেমীরা।
বিরাট কোহলির ক্রিকেট জীবনে এর আগে কখনও এমন ঘটনা ঘটেনি। দেশের মাটিতে এই প্রথমবার কোনও সিরিজে চোট-আঘাত ছাড়া ব্যক্তিগত কারণে খেললেন না বিরাট কোহলি। তবে কোহলির ব্যক্তিগত জীবনে কী এমন ঘটল তা নিয়ে কৌতুহলে রয়েছে সকলেই।












Click it and Unblock the Notifications