IPL 2024: ফাইনালে না খেলেও রেকর্ড গড়লেন কোহলি, এমন কৃতিত্ব কোনও ভারতীয় ব্যাটসম্যানের নেই
এলিমিনেটরের ম্যাচ থেকেই বিদায় নিয়েছে আরসিবি। কিন্তু আইপিএল ফাইনালে আরসিবি না থাকলেও বিরাট কোহলি কিন্তু আছেন প্রবল ভাবেই। বিরাট কোহলি মানেই রানের রাজা। ব্যাট হাতে নামলেই নিজের রেকর্ড নিজেই ভাঙেন এবং নিজেই আবার রেকর্ড গড়েন। রবিবার মেগা ফাইনালে না খেলেও রেকর্ড গড়লেন কিং, প্রথম ভারতীয় হিসাবে একটি অনন্য নজির গড়লেন প্রাক্তন আরসিবি অধিনায়ক।
এবারের আইপিএলে শুরু থেকেই ব্যাট হাতে ঝড় তুলেছিলেন কোহলি। এবার আইপিএলে ৭৪১ রান করেছেন কোহলি। যার মধ্যে একটি সেঞ্চুরি এবং পাঁচটি অর্ধশতক রয়েছে। আইপিএল ফাইনাবল শেষ হওয়ার আগেই এবার ওরেঞ্জ ক্যাপের ফয়সালা হয়ে গেল।

ট্রাভিস হেড ০ রানে আউট হতেই কোহলি হয়ে গেলেন এবারের টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রহকারী। কারণ রান সংগ্রহকারীদের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ঋতুরাজ গাইকোয়াড়(৫৮৩)আগেই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছেন, ৫৬৭ রান করা হেডের কাছে একটা হালকা সুযোগ ছিল কোহলিকে টপকানোর। কিন্তু সেটা এই ম্যাচে করতে পারলেন না।
২০১৬ সালে ৯৭৩ রান করেছিলেন। সেইবারও ওরেঞ্জ ক্যাপ জিতে নিয়েছিলেন। প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে আইপিএলে দ্বিতীয়বার ওরেঞ্জ ক্যাপের মালিক হলেন কোহলি। এরআগে ডেভিড ওয়ার্নার ওবং ক্রিস গেইল একাধিকবার কমলা টুপি জিতেছেন, তবে প্রথম ভারতীয় হিসেবে এউ কৃতিত্ব অর্জন করলেন কোহলি।
আইপিএলে অভিষেকের পর থেকেই কোহলি ব্যাট হাতে ঝড় তুলেছেন। ১৭ মরশুম ধরে আইপিএল খেলছেন। সর্বাধিক ১০টি সেঞ্চুরির রেকর্ডও তাঁরই দখলে। তার ক্রিকেট যাত্রা মাইলফলক এবং রেকর্ডে সজ্জিত। উল্লেখযোগ্যভাবে, এই মরশুমে, তিনি শুধুমাত্র ৮ হাজার রানের সীমা ছাড়িয়ে যাননি একইসঙ্গে ২০২৬ সালের পর থেকে তার সবচেয়ে বেশি রান করেছেন এই মরশুমে, ২০১৬ সালে রেকর্ড ৯৭৩ রান করেছিলেন।
VIRAT KOHLI WINS IPL 2024 ORANGE CAP.
— Mufaddal Vohra (@mufaddal_vohra) May 26, 2024
- The first ever Indian to win the Orange Cap twice in IPL history. 🐐 pic.twitter.com/WGFlLnaebV
আইপিএলের ২৫২টি ম্যাচের ২৪৪টি ইনিংসে ব্যাট করতে নেমে ৮০০০ রানের গণ্ডি টপকে গিয়েছেন বিরাট। আরসিবি তারকা ছাড়া বিশ্বের আর কোনও ব্যাটারের আইপিএলে এমন নজির নেই।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications