T20 World Cup: ব্যাট হাতে চূড়ান্ত ব্যর্থ, বিশ্বকাপের গ্রুপ পর্বে কোহলির নামের পাশে লজ্জার রেকর্ড
টিম ইন্ডিয়ার রান মেশিন বিরাট কোহলি এই টুর্নামেন্টে রান করতে হিমশিম খাচ্ছেন। টি২০ বিশ্বকাপের আগে আইপিএলে রানের বন্যা বইয়ে দেওয়া কোহলি একেবারে ফ্লপ। ফলে কোহলি ভক্তরা হতাশ। তিন ম্যাচে ব্যাট হাতে নেমে মাত্র ৫ রান করেছেন কিং কোহলি, সেইসঙ্গে টি২০ বিশ্বকাপে একটি লজ্জার রেকর্ডও গড়েছেন কোহলি।
ভারত জিতলেও বিরাট কোহলির ফর্ম কিন্তু চিন্তায় রেখেছে টিম ম্যানেজমেন্টকে। কারণ প্রথম তিন ম্যাচে ব্যাট হাতে রান পাননি। এ পর্যন্ত খেলা তিনটি ম্যাচে আয়ারল্যান্ডের বিরুদ্ধে তিনি ১ রান এবং পাকিস্তানের বিপক্ষে চার রান করেন। এরপরে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে খাতাই খুলতে পারেননি।

২০১২ সালে ২ ম্যাচে করেছিলেন ৯০ রান সঙ্গে একটি অর্ধশতরান।২০১৪ সালে চার ম্যাচে করেছিলেন ১৭০ রান, সঙ্গে ২টি অর্ধশতরান। ২০১৬ সালে গ্রুপ পর্বে চার ম্যাচে ২টি হাফসেঞ্চুরি সহ ১৮৪ রান করেছিলেন। ২০২১ সালে তিন ম্যাচে করেছিলেন ৬৮ রান। একটি অর্ধশতরান করেন।২০২২ সালে ৫ ম্যাচে ২৪৬ রান করেছিলেন সঙ্গে তিনটি অর্ধশতরান।ফলে পরিসংখ্যানই বলে দিচ্ছে এবার বিশ্বকাপের গ্রুপ পর্বে ব্যাট হাতে কতটা ফ্লপ কোহলি।
ভারত বনাম কানাডা ম্যাচের পর বিরাট কোহলি সাংবাদিক সম্মেলনে বিক্রম রাঠর বলেন, 'বিরাট কোহলিকে নিয়ে যখন আমাকে প্রশ্ন করা হয় যে সে ভালো করছে কি না। তখন আমি একটাই কথা বলতে চাই যে, চিন্তার কিছু নেই। তিনি (কোহলি) ফর্মে ফিরে এসেছেন। আইপিএল থেকেই সে দুর্দান্ত ব্যাটিং করছেন এবং বলতে পারি যে সে ভালো ব্যাটিং করছে।সে আরও ভালো ব্যাট করার জন্য ক্ষুধার্ত এবং এর জন্য প্রস্তুত। আমি মনে করি এটা একজন ব্যাটসম্যান হিসেবে ভালো জিনিস।
টি২০ বিশ্বকাপের ইতিহাসে বিরাটই সর্বাধিক রান সংগ্রহকারী। ২৯ ম্যাচে ১১৪৬ রান করেছেন। সর্বাধিক স্কোর অপরাজিত ৮৯। এবার লাগাতার ফ্লপ করছেন কোহলি। আয়ারল্য়ান্ড, পাকিস্তান, আমেরিকার বিরুদ্ধে রান পেলেন না তিনি। ফলে সুপার এইটে নামার আগে ভারতীয় দলের মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে বিরাট কোহলির অফ ফর্ম।












Click it and Unblock the Notifications