কোন কিংবদন্তি বোলার তাঁকে বোকা বানানোর চেষ্টা করেছিলেন, জানালেন বিরাট কোহলি

কোন কিংবদন্তি বোলার তাঁকে বোকা বানানোর চেষ্টা করেছিলেন, জানালেন বিরাট কোহলি

আইপিএল চলাকালীন অস্ট্রেলিয়ার প্রাক্তন লেগ স্পিনার তথা কিংবদন্তি শেন ওয়ার্ন তাঁকে বোকা বানানোর চেষ্টা করেছিলেন বলে জানিয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। যদিও তিনি বোকা হওয়ার পাত্র নন বলেও জানিয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক।

বিরাট বনাম ওয়ার্ন

বিরাট বনাম ওয়ার্ন

আন্তর্জাতিক ক্ষেত্রে বিরাট কোহলি বনাম শেন ওয়ার্নের দ্বৈরথ দেখেনি ক্রিকেট বিশ্ব। তবে আইপিএলে মুখোমুখি হয়েছিল দুই রথি। যদিও তখন শেন ওয়ার্নের কেরিয়ার প্রায় শেষের মুখে। বিরাট কোহলি তখন উঠতি ভারতীয় তারকা। তাই লড়াই খুব একটা জমেনি বলা চলে।

২০০৯ আইপিএল

২০০৯ আইপিএল

২০০৯ সালের আইপিএলে তিনি প্রথম কিংবদন্তি শেন ওয়ার্নকে খেলেছিলেন বলে জানিয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। ওয়ার্ন তখন রাজস্থান রয়্যালসের অধিনায়ক এবং বিরাট রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ব্যাটসম্যান। দুই রথির লড়াইয়ে উল্লেথযোগ্য কোনও ঘটনা ঘটেনি। বিরাটকে আউট করতে পারেননি ওয়ার্ন। অজি স্পিনারের বিরুদ্ধে সেভাবে তিনি রানও করতে পারেননি বলে জানিয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। ২০১১ সালের আইপিএলে ফের তিনি শেন ওয়ার্নের বিরুদ্ধে খেলেছিলেন বলে জানিয়েছেন বিরাট কোহলি।

বোকা বানানোর চেষ্টা

বোকা বানানোর চেষ্টা

বিরাট কোহলি জানিয়েছেন, ২০০৯ আইপিএলের ওই ম্যাচ শেষের পর শেন ওয়ার্ন তাঁকে বোকা বানানোর চেষ্টা করেছিলেন। কাছে গিয়ে অজি কিংবদন্তি নাকি তাঁকে বলেছিলেন, 'বোলারকে কখনও পাল্টা কিছু বলবে না'। অকারণে ওয়ার্নের ওই পরামর্শ তিনি মানেননি বলে জানিয়েছেন বিরাট। তিনি সেদিন শুধু হেসেছিলেন বলে জানিয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক।

বিরাটকে কোথায় বল করা উচিত

বিরাটকে কোথায় বল করা উচিত

বিরাট কোহলি বিরুদ্ধে আন্তর্জাতিক স্তরে কোনওদিন না খেললেও টিম ইন্ডিয়ার অধিনায়ককে কোথায় বল করা উচিত, তা জানিয়েছেন শেন ওয়ার্ন। বলেছেন, তিনি হলে হয় লেগ স্ট্যাম্পের বাইরে নয়, অফ স্ট্যাম্পের বাইরে বল ফেলতেন। তাতে বিরাটের খেলতে অসুবিধা হতো বলে মনে করেন অজি কিংবদন্তি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+