লতার সঙ্গে সাক্ষাৎ করতে না পারার আক্ষেপ কোহলির, নির্জন দ্বীপে কাকে নিয়ে যেতে চান বিরাট?

বিরাট কোহলি জানালেন লতা মঙ্গেশকরের সঙ্গে সাক্ষাতের সুযোগ না পাওয়ার আক্ষেপ রয়েছে। মহম্মদ আলিরও ভক্ত কোহলি।

বিরাট কোহলির বেশ কিছু পছন্দের বিষয়ের কথা জনসমক্ষে এলো। একটি বাণিজ্য়িক সংস্থার তরফে কয়েকটি পর্বে বিরাট কোহলির সাক্ষাৎকার প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। যেখানে কিছু অজানা অধ্যায়ে আলোকপাতও করা হচ্ছে। সেই সাক্ষাৎকারের প্রথম পর্বে বিরাট প্রশ্নকর্তার সব প্রশ্নেরই উত্তর দিয়েছেন স্ট্রেট ব্যাটেই।

নির্জন দ্বীপে কাকে নিয়ে যেতে চান বিরাট?

বিরাট কোহলিকে প্রশ্ন করা হয়েছিল, কোন বিখ্যাত নারীকে নিয়ে তিনি ডিনারে যেতে চান? বিরাট কোহলি খানিকটা অবাক করেই নেন লতা মঙ্গেশকরের নাম। উল্লেখ্য, গত বছরের ফেব্রুয়ারিতে ৯২ বছর বয়সে জীবনাবসান হয় সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের। তিনি নিজেও ছিলেন এক ক্রিকেট ভক্ত। ক্রিকেট নিয়ে নানাবিধ টুইটও করতেন। তাঁর গানে মুগ্ধ হয়েছেন ভারতের প্রাক্তন ও বর্তমান ক্রিকেটাররা। বিরাটও যে লতাদিদির কত বড় ভক্ত তা স্পষ্ট হয়েছে সাম্প্রতিক সাক্ষাৎকারেই। বিরাট প্রশ্নকর্তার উত্তরে বলেন, আমি কখনও লতাজির সঙ্গে সাক্ষাতের সুযোগ পাইনি। তাঁর সঙ্গে কথা বলতে পারলে খুবই ভালো লাগতো। তাঁর জীবন, তাঁর স্মরণীয় যাত্রাপথ সম্পর্কে আরও অনেক কিছু জানতে পারতাম।

এরপর বিরাটের কাছে জানতে চাওয়া হয়েছিল, কাকে নিয়ে তিনি নির্জন দ্বীপে যেতে পছন্দ করবেন? বিরাট প্রশ্নকর্তাকে বলেন, কোনও ব্যক্তি, নাকি চরিত্রের নাম নিতে হবে। ব্যক্তির নাম নিতে বলতেই বিরাট বলেন, আমেরিকান বক্সার মহম্মদ আলির কথা। বিরাট কোহলি খুবই ফিটনেস-সচেতন। তাঁর কাছে জানতে চাওয়া হয় প্ল্যাঙ্কের রেকর্ড টাইমিং সম্পর্কে। এটি পুশ আপ বা এক ধরনের ব্যায়ামের পদ্ধতি। বিরাট উত্তর দেন, সাড়ে তিন মিনিট।

২৪ বছর বয়স পর্যন্ত বিরাট নিজে জাঙ্ক ফুড প্রচুর খেতেন বলেও জানিয়েছেন। কিন্তু তারপর থেকে তিনি কড়া ডায়েট মেনে চলেন ফিটনেস ধরে রাখতে। ১৬ বছরের বিরাটকে কোন ধরনের পরামর্শ দিতে চাইবেন? এই প্রশ্নের উত্তরে কিং কোহলির জবাব, বিশ্ব সম্পর্কে আরও কিছুটা বেশি জানা, মনকে আরও বেশি প্রসারিত করা, দিল্লির বাইরেও যে জীবন আছে সে সম্পর্কে আরও সচেতন হওয়ার পরামর্শ দিতে চাইতেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি ২০ সিরিজে বিরাট কোহলি খেলেননি। ২ তারিখ থেকে ভারতীয় টেস্ট দলের শিবির শুরুর কথা রয়েছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট ভারত খেলতে নামবে নাগপুরে। বিরাট কোহলিকে থামানোর কৌশল ইতিমধ্যেই খুঁজতে শুরু করেছে বিশ্বের ১ নম্বর দল। চলতি বছরটা কিং কোহলি ভালোভাবেই শুরু করেছেন। অজিদের বিরুদ্ধে তাঁর সাফল্যের দিকে তাকিয়ে সকলেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+