Virat Kohli: বিরাট কোহলি অবসর নিয়ে জল্পনা দূরে সরালেন, জিততে চান ২০২৭ সালের বিশ্বকাপ
Virat Kohli: বিরাট কোহলি জানিয়ে দিলেন তাঁর পরবর্তী বড় লক্ষ্যের কথা। তা হলো, ২০২৭ সালের বিশ্বকাপ জেতা। স্বাভাবিকভাবেই একটি অনুষ্ঠানে কোহলির এই মন্তব্য ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়।
বিরাট ২০১১ সালে বিশ্বকাপ জিতেছিলেন। ২০২৩ সালে ফাইনালে উঠেও হারতে হয়েছিল ভারতকে। বিরাট ভারতের হয়ে দুবার চ্যাম্পিয়ন্স ট্রফিও জিতেছেন। জিতেছেন টি২০ বিশ্বকাপ। এবার ৫০ ওভারের বিশ্বকাপ দুবার জিততে চান।

পরের বিশ্বকাপ হবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে ও নামিবিয়ায়। চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোহলি দারুণ ছন্দে ছিলেন। ভারতকে টি২০ বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি জেতানো অধিনায়ক রোহিত শর্মা এখনও জানাননি ২০২৭ সালের বিশ্বকাপ খেলবেন কিনা।
রোহিত শর্মা ইংল্যান্ডে টেস্ট সিরিজ খেলতে যাবেন কিনা তা নিয়েও চর্চা রয়েছে। গত বছর টি২০ বিশ্বকাপ জেতার পর রোহিত শর্মা, বিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজা টি২০ আন্তর্জাতিক থেকে অবসর ঘোষণা করেছিলেন। যদিও চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পর তেমন কোনও ঘোষণা কেউ করেননি।
Question: Seeing In The Present, Any Hints About The Next Big Step?
— virat_kohli_18_club (@KohliSensation) April 1, 2025
Virat Kohli Said: The Next Big Step? I Don't Know. Maybe Try To Win The Next World Cup 2027.🏆🤞 pic.twitter.com/aq6V9Xb7uU
এরই মধ্যে একটি অনুষ্ঠানে বিরাটের কাছে জানতে চাওয়া হয়েছিল বর্তমান সময়ে দাঁড়িয়ে তাঁর পরবর্তী লক্ষ্যের বিষয়ে। মুম্বইয়ের ওই অনুষ্ঠানে কোহলি বলেন, এখনই বলা সম্ভব নয়। তবে হতে পারে পরবর্তী বিশ্বকাপ। বিরাট এই উত্তর দিতেই করতালিতে ফেটে পড়ে অনুষ্ঠানস্থল। উল্লেখ্য, ২০২৩ সালের বিশ্বকাপে বিরাট সর্বাধিক রান সংগ্রহকারী হয়েছিলেন। সব ম্যাচ জিতে ফাইনালে উঠেও খেতাবি লড়াইয়ে অস্ট্রেলিয়ার কাছে হেরে গিয়েছিল রোহিত শর্মার ভারত।
ভারত শেষবার ৫০ ওভারের বিশ্বকাপ জিতেছিল ২০১১ সালে। ২০১৫ ও ২০১৯ সালে সেমিফাইনালে হেরে যায়। ভারতকে এবার চ্যাম্পিয়ন্স ট্রফি জেতাতেও বড় অবদান রাখেন বিরাট। পাকিস্তানের বিরুদ্ধে অপরাজিত শতরান হাঁকানোর পর সেমিফাইনালে অজিদের বিরুদ্ধে ম্যাচ জেতানো ৮৪ রানের ইনিংস খেলেন।
বিরাট চলতি আইপিএলে ২টি ম্যাচে ৯০ রান করেছেন। তার মধ্যে ইডেনে কেকেআরের বিরুদ্ধে অর্ধশতরানও রয়েছে। বিরাট ২০০৮ সাল থেকে আরসিবিতে খেলছেন। একবারও আইপিএল খেতাব জিততে পারেননি। এবার সেটা জেতাও বিরাটের লক্ষ্যে।
চলতি বছর যে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হবে তার ফাইনালও ২০২৭ সালে। ফলে বিরাট ICC WTC-র পরবর্তী চক্রটিও খেলবেন বলেই আশায় ভক্তরা।












Click it and Unblock the Notifications