Cricket in Olympics: অলিম্পিকে ক্রিকেটের অন্তর্ভুক্তিতেও আছে কোহলির অবদান, আইওসির সভাতেও বিরাট উপস্থিতি
এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটের মুখ বলা হচ্ছে বিরাট কোহলিকে। মাঠে নামলেই যেমন নিত্য নতুন রেকর্ড গড়ছেন।তেমনই সোশ্যাল মিডিয়াতেও 'কিং' কোহলিই। ক্রিকেটের মধ্যেই আর সীমাবদ্ধ নেই কোহলি, বিরাট ব্যপ্তি ছড়িয়ে পড়েছে বিশ্ব ক্রীড়াঙ্গনেও। আইওসির সভাতেও উঠে এল বিরাট প্রসঙ্গ। এলএ এলওসিওজির ডিরেক্টর নিকোলো ক্যামপ্রিয়ানিও নিজের বক্তব্যে তুলে ধরছেন কোহলির জনপ্রিয়তার কথা।
ক্রিকেট মাঠে শুধু রান করে রেকর্ড গড়ার মধ্যেই কোহলির কৃতিত্ব বর্তমানে সীমাবদ্ধ নেই। সোশ্যাল মিডিয়াতেও তাঁর জনপ্রিয়তা গগণচুম্বী। সোশ্যাল মিডিয়ায় ভক্ত সংখ্যার নিরিখে মেসি-রোনাল্ডোর পরই রযেছেন বিরাট কোহলি। বিশ্বের তাবড়ও সেলেবদের এই তালিকায় পিছনে ফেলে দিয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক।

কোহলির মতো খেলোয়াড়ের জনপ্রিয়তার প্রভাব পড়েছে সার্বিকভাবে ক্রিকেটেও। সেই কথাই উঠে এল এলএ এলওসিওজির ডিরেক্টর নিকোলো ক্যামপ্রিয়ানির বক্তব্যেও। তিনি বলেন, 'বিরাট কোহলি এই সময়ের জনপ্রিয় অ্যাথলিটদের মধ্যে অন্যতম। সোশ্যাল মিডিয়ায় কোহলির ফলোয়ারের সংখ্যা ৩৪০ মিলিয়ন। লেবর্ন, টম ব্র্যাডি,উডসের মিলিত সংখ্যার সমান।'
আলিম্পিকের মতো মেগা ইভেন্টে ক্রিকেটের অন্তর্ভুক্তিতে কোহলির মতো ক্রিকেটারদের অবদান যে কম নয় তাও উল্লেখ করেন নিকোলো ক্যামপ্রিয়ানি।
২০২৮ সালে সালে আয়োজিত লস অ্যাঞ্জেলস অলিম্পিকে ক্রিকেট সহ মোট পাঁচটি খেলাকে অনুমোদন দেওয়া হয়েছে। ইতিমধ্যে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির পক্ষ থেকে একথা জানানো হয়েছে।
২০২৮ সালে ৩৯ এ পা দেবেন বিরাট কোহলি ভারতের সবচেয়ে ফিট ক্রীড়াবিদদের মধ্যে একজন। তিনি চাইলেই ওই বয়স অবধি নিজেকে অলিম্পিকে খেলার জন্য যোগ্য অবস্থায় রাখতে পারেন।
LA Sports Director on King Kohli:
— Mufaddal Vohra (@mufaddal_vohra) October 16, 2023
Virat Kohli is one of the main reasons behind Cricket's inclusion in the 2028 Los Angeles Olympic. pic.twitter.com/upCYsQsI2a
ক্রিকেটকে অলিম্পিক্সে যোগ করার দাবি দীর্ঘদিন ধরেই চলছিল। বিগত কয়েক বছরে প্রক্রিয়াটি গতি পায়। আইসিসির সঙ্গে বৈঠক হয় আইওসি কর্তাদের। আইসিসি পরামর্শ দিয়েছিল ক্রিকেটের টি ২- ফরম্যাট রাখার জন্য। সোমবার আইওসি বৈঠকে ভোটাভুটি হয়েছে। তাতে বেশিরভাগ সদস্যই ক্রিকেটকে নেওয়ার পক্ষে সওয়াল করেছেন।

অলিম্পিককে বলা হয় 'দ্য গ্রেটেস্ট টুর্নামেন্ট অন দ্য আর্থ'। আর এই প্রতিযোগিতায় আরও একবার এন্ট্রি নিল ক্রিকেট খেলা। ১২৮ বছর পর আরও একবার অলিম্পিকের দরবারে ক্রিকেটকে ঠাঁই দেওয়া হয়েছে।
এলএ এলওসিওজির ডিরেক্টর নিকোলো ক্যামপ্রিয়ানি জানিয়েছেন, বিশ্বের দ্বিতীয় সর্বাধিক জনপ্রিয় খেলা ক্রিকেট অলিম্পিক্সে আসায় আমরা রোমাঞ্চিত।এবারই প্রথম এশিয়ান গেমসে ক্রিকেটকে নেওয়া হয়েছে। ভারতের পুরুষ ও মহিলা দল উভয়ই চ্যাম্পিয়ন হয়। অলিম্পিক্সে ক্রিকেট অন্তভুক্ত হওয়ার ঘটনায় বিসিসিআই সচিব জয় শাহ জানিয়েছেন, এটি একটি যুগান্তকারী ঘটনা। আবারও ক্রিকেট ইতিহাসের সাক্ষী হতে চলেছে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications