Virat Kohli: বিরাট কোহলির জায়গা ভারতের টি ২০ দলে পাকা নয়! নির্বাচকদের পরিকল্পনায় বিশ্বকাপে এগিয়ে কে?

Virat Kohli: জুনে টি ২০ বিশ্বকাপ। ভারতীয় দলে বিরাট কোহলি, রোহিত শর্মা, মহম্মদ শামিদের দেখা যাবে কিনা তা নিয়ে তুমুল চর্চা চলছে। এই তারকারা গত বছরের টি ২০ বিশ্বকাপের পর দেশের হয়ে টি ২০ খেলেননি।

রোহিত শর্মা টি ২০ বিশ্বকাপে দেশের নেতৃত্ব দিতে রাজি বলে জানা যাচ্ছে। সৌরভ গঙ্গোপাধ্যায়-সহ অনেকেই মনে করেন, রোহিত, বিরাটকে রেখেই ভারতের টি ২০ বিশ্বকাপে নামা উচিত। যদিও কোহলির পথ মসৃণ নয়।

Virat Kohli: বিরাট কোহলির জায়গা ভারতের টি ২০ দলে পাকা নয়!

সম্প্রতি বিশ্বকাপ ফাইনালে পরাজয়ের কারণ পর্যালোচনা করতে ভারতের হেড কোচ রাহুল দ্রাবিড়, অধিনায়ক রোহিত শর্মা, বিসিসিআই সচিব জয় শাহ, সহ সভাপতি রাজীব শুক্লা, কোষাধ্যক্ষ আশিস শেলার ও নির্বাচকরা বৈঠকে বসেছিলেন। সেখানেই রোহিত টি ২০ বিশ্বকাপ নিয়ে পরিকল্পনার কথা জানতে চান।

বৈঠকে উপস্থিত এক বোর্ডকর্তা একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বিরাট কোহলির সঙ্গে দ্রুত নির্বাচক ও বিসিসিআইয়ের শীর্ষকর্তারা বৈঠকে বসবেন। বিরাট দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ খেলতে যাবেন। আপাতত লন্ডনে ছুটি কাটাচ্ছেন। বিরাট টি ২০ আন্তর্জাতিকে সর্বাধিক রানের মালিক হলেও ভারতের একাদশে তাঁর জায়গা এখন সুনিশ্চিত নয়।

বিরাট যদি নিজেই জানিয়ে দেন যে, তিনি আর দেশের হয়ে টি ২০ আন্তর্জাতিক খেলবেন না, তাহলে পরিস্থিতি অনেকটাই সহজ হয়ে যাবে। নচেৎ নির্বাচকদের বড় সিদ্ধান্ত নিতে হবে। এটা ঠিক, বিরাট যদি আইপিএলে দুরন্ত ফর্মে থাকেন তাহলে তিনি যে এতদিন টি ২০ আন্তর্জাতিক খেলছেন না, সেটা কোনও ফ্যাক্টর হবে না। তবে কোন পজিশনে ব্যাট করতে নামবেন, সেটাই প্রশ্ন।

ভারতের টি ২০ দলের ব্যাটিং অর্ডারে বিরাটের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়িয়েছেন ঈশান কিষাণ। তিন নম্বর পজিশনের জন্য তিনিই এখন নির্বাচকদের বড় পছন্দ। রোহিত শর্মা টি ২০ আন্তর্জাতিক খেললে যশস্বী জয়সওয়াল বা শুভমান গিল তাঁর সঙ্গী হবেন। রোহিত না খেললে ওপেন করার দৌড়ে এগিয়ে দুই ক্রিকেটার।

সেক্ষেত্রে তিনে কিষাণ নামলে চারে সূর্যকুমার যাদব, পাঁচে রিঙ্কু সিং, ছয়ে হার্দিক পাণ্ডিয়া ও সাতে রবীন্দ্র জাদেজা রয়েছেন। সকলেই ঝোড়োগতিতে রান তুললে দক্ষ। ডানহাতি-বাঁহাতি কম্বিনেশনের ফায়দাও তোলা যাবে। ফলে বিরাট খেললে বাদ পড়বেন কে? বিরাট আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে ওপেন করেন। কিন্তু ওপেনিং স্লট ভারতীয় দলেও খালি নেই। এই পরিস্থিতিতে বিরাট এখন দেশের টি ২০ দলে গলার কাঁটাই হয়ে গেলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+