IPL 2025: শীর্ষস্থান হারাতে চলেছেন কোহলি! ক্রিকেট থেকে আয়ের নিরিখে তাঁকে টেক্কা দিতে চলেছেন কে?
আয়ের নিরিখে বিগত কয়েক বছর ধরেই ভারতীয় ক্রীড়াবিদদের মধ্যে শীর্ষে আছেন বিরাট কোহলি। ক্রিকেট, বিজ্ঞাপন বাদ দিয়ে আরও একাধিক আয়ের সোর্স আছে বিরাট কোহলির। আয়ের নিরিখে ভারতীয়
ক্রীড়াবিদদের মধ্যে নজির সৃষ্টি করেছেন কিং কোহলি, তবে তাঁকে এবার টক্কর দিতে চলেছেন ঋষভ পন্তও।
কোহলি আয়ের নিরিখে শুধু ভারতীয় ক্রীড়াবিদদেরই নয় একইসঙ্গে এশিয়ানদের মধ্যেও অন্যতম শীর্ষস্থানে আছেন। কিন্তু এবার ক্রিকেটের কোহলি শীর্ষস্থান হারাতে পারেন পন্থের রাছে। আইপিএল নিলাম এরপরই বদলে গেছে পরিস্থিতি। ক্রিকেট থেকে আয়ের নিরিখে এতদিন শীর্ষে ছিলেন বিরাট কোহলি। এবার কোহলির জায়গা নিতে চলেছেন ঋষভ পন্থ।

অঙ্ক বলছে বিরাট কোহলি বোর্ডের এ প্লাস ক্যাটাগরির ক্রিকেটার হওয়ায় বছরের তাঁর সঙ্গে ৭ কোটি টাকার চুক্তি রয়েছে বিসিসিআইয়ের। অন্যদিকে আইপিএলে আরসিবি দল তাঁকে রিটেন করেছে ২১ কোটি টাকায়। সবমিলিয়ে সংখ্যাটা ২৮ কোটি টাকা। কিন্তু পন্থ আইপিএল নিলামেই পেয়েছেন ২৭ কোটি। পাশাপাশি বোর্ডের এ ক্যাটাগরির ক্রিকেটার হিসাবে তাঁর সঙ্গে চুক্তি রয়েছে ৫ কোটি টাকার। সবমিলিয়ে সংখ্যাটা ৩২ কোটি এখানেই বিরাট কোহলিকে টেক্কা দিয়ে দিচ্ছেন ঋষভ পন্থ।
অবশ্যই এই হিসেব শুধুমাত্রই ক্রিকেটার হিসেবে আয়ের নিরিখে কারণ ক্রিকেটের বাইরেও বিরাট সংখ্যক আয়ের জায়গা রয়েছে কোহলির কাছে। সোশ্যাস মিডিয়া প্রচুর টাকা রোজগার করেন কোহলি। খুব একটা অবশ্যই পিছিয়ে নিয়ে ঋষভ পন্থও।
আগামী বছর মার্চ মাসে ঋষভ পন্থও এ প্লাস ক্যাটাগরি ক্রিকেটার হয়ে যাবেন। সেক্ষেত্রে তখন তাঁর চুক্তির অঙ্ক আরও বাড়বে। সেক্ষেত্রে কোহলির সমানই ৭ কোটি টাকা হয়ে যেতে পারে তঁার বোর্ড থেকে আয়। বর্তমানে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি ফলে তিনি শুধুমাত্র খেলছেন ওডিআই ও টেস্ট।












Click it and Unblock the Notifications