নজির গড়া বিরাটের শতরান হাতছাড়া, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজে এগিয়ে গেল ভারত
নিউজিল্যান্ডকে হারিয়ে তিন ম্যাচের ওডিআই সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত। আজ ভদোদরায় শুভমান গিলরা জিতলেন ৬ বল বাকি থাকতে ৪ উইকেটে।
বিরাট কোহলি এদিন আন্তর্জাতিক ক্রিকেটে ২৮ হাজার রানের মাইলফলক পেরিয়ে ম্যাচের সেরা হলেন। তবে ৭ রানের জন্য হাতছাড়া করলেন শতরান।

টস জিতে ফিল্ডিং নিয়েছিল ভারত। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩০০ রান তোলে নিউজিল্যান্ড। পাঁচটি চার ও তিনটি ছয়ের সাহায্যে ড্যারিল মিচেল করেন ৭১ বলে ৮৪। দুই ওপেনার ডেভন কনওয়ে ৬৭ বলে ৫৬ ও হেনরি নিকোলস ৬৯ বলে ৬২ রান করেন।
মহম্মদ সিরাজ ৮ ওভারে ৪০, হর্ষিত রানা ১০ ওভারে ৬৫ ও প্রসিদ্ধ কৃষ্ণ ৯ ওভারে ৬০ রান দিয়ে ২টি করে উইকেট নেন। একটি উইকেট পেয়েছেন কুলদীপ যাদব।
জবাবে খেলতে নেমে ভারত ৪৯ ওভারে ৬ উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয়। বিরাট কোহলির ৯১ বলে ৯৩ রানের ইনিংস সাজানো ৮টি চার ও ১টি ছয় দিয়ে। অধিনায়ক শুভমান গিল ৭১ বলে ৫৬ ও শ্রেয়স আইয়ার ৪৭ বলে ৪৯ রান করেন। রোহিত শর্মা করেন ২৯ বলে ২৬।
রবীন্দ্র জাদেজা চার রানের বেশি করতে পারেননি। লোকেশ রাহুল ২১ বলে ২৯ ও ওয়াশিংটন সুন্দর ৭ বলে ৭ রানে অপরাজিত থাকেন। হর্ষিত করেন ২৩ বলে ২৯। কাইল জেমিসন চারটি এবং আদিত্য অশোক ও ক্রিশ্চিয়ান ক্লার্ক নেন ১টি করে উইকেট। ১৪ জানুয়ারি সিরিজের দ্বিতীয় ম্যাচ রাজকোটে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications