AUS vs IND: ব্রিসবেনে বৃষ্টি থামার লক্ষণ নেই, গাব্বায় সচিনের কীর্তি স্পর্শ বিরাটের

AUS vs IND: ব্রিসবেন টেস্টে প্রথম দিনে খেলা আর হবে কিনা তা নিয়ে বড় সংশয় তৈরি হলো। জানা যাচ্ছে, এখনও বেশ জোরেই বৃষ্টি চলছে।

গাব্বায় নিকাশি ব্যবস্থা ভালো। তবে বৃষ্টি থামার লক্ষণ নেই। দক্ষিণ-পূর্ব দিকে ঝমঝমিয়ে বৃষ্টি চলছে। ফলে গাব্বার স্টেডিয়ামের দিকে বৃষ্টি আরও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

AUS vs IND

ভারত টস জিতে এদিন ফিল্ডিং নিয়েছে। এই টেস্ট খেলতে নেমেই সচিন তেন্ডুলকরের কীর্তি স্পর্শ করলেন বিরাট কোহলি। কোহলি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শততম আন্তর্জাতিক ম্যাচ খেলছেন। ভারতের দ্বিতীয় প্লেয়ার হিসেবে এই নজির গড়লেন কিং কোহলি।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ভারতীয় হিসেবে শততম আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন সচিন তেন্ডুলকর। সচিন ২৪ বছরের আন্তর্জাতিক ক্রিকেট জীবনে অজিদের বিরুদ্ধে ৩৯টি টেস্ট ও ৭১টি একদিনের আন্তর্জাতিক খেলেছেন।

টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সচিন মোট ৩৬৩০ রান করার পাশাপাশি ১১টি উইকেট নিয়েছেন। একদিনের আন্তর্জাতিকে ৩০৭৭ রান ও ২০টি উইকেট রয়েছে। কোহলি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্রিসবেনে ২৮তম টেস্ট খেলছেন। ২১৬৫ রান রয়েছে।

এ ছাড়া অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিরাট ৪৯টি একদিনের আন্তর্জাতিকে ৪৭ ইনিংসে ২৩৬৭ রান করেছেন। ২৩টি টি ২০ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন, ২২টি ইনিংসে অজিদের বিরুদ্ধে বিরাট কোহলির ৭৯৪ রান রয়েছে।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সচিন তেন্ডুলকর মোট ১১০টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। তাঁর পরেই বিরাট কোহলি। ওয়েস্ট ইন্ডিজের ডেসমন্ড হেইন্স অজিদের বিরুদ্ধে ৯৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। মহেন্দ্র সিং ধোনি খেলেছেন ৯১টি। ভিভ রিচার্ডস এই তালিকার পাঁচে রয়েছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রাক্তন ক্যারিবিয়ান তারকা খেলেছেন ৮৮টি ম্যাচ।

আন্তর্জাতিক ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সচিন সর্বাধিক ৬৭০৭ রান করেছেন। কোহলি আছেন সচিনের পরেই, অজিদের বিরুদ্ধে তাঁর মোট রান ৫৩২৬। ব্রায়ান লারা ৪৭১৪, ডেসমন্ড হেইন্স ৪৪৯৫ ও ভিভ রিচার্ডস ৪৪৫৩ রান করেছেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে।

এদিকে, আজ মেঘলা আবহাওয়া, সবুজ পিচের ফায়দা নিতে পারেননি ভারতীয় বোলাররা। অস্ট্রেলিয়ার ব্যাটাররা আত্মবিশ্বাসের সঙ্গেই ইনিংসের সূচনা করেছেন। বৃষ্টির আগে যতটুকু খেলা হয়েছে তাতে বল স্যুইং না করা হতাশা বাড়িয়েছে ভারতীয় বোলারদের। সবরকম চেষ্টা চালিয়েও স্যুইং না হওয়ার হতাশা ধরা পড়েছে জসপ্রীত বুমরাহর কথাতেও। তা ধরা পড়েছে স্টাম্প মাইকে।

টস হেরে ব্য়াট করতে নেমে বৃষ্টিতে খেলা বন্ধের আগে অবধি অস্ট্রেলিয়া ১৩.২ ওভারে বিনা উইকেটে ২৮ রান তুলেছে। উসমান খোয়াজা ১৯ ও নাথান ম্যাকসুইনি ৪ রানে অপরাজিত আছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+