Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

১৫ বছর পর! বিরাট কোহলি দিল্লির হয়ে খেলবেন বিজয় হাজারে ট্রফিতে

কাল রায়পুরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই সিরিজ পকেটে পুরে নেওয়ার লক্ষ্যে নামছে ভারত। তার আগে রাঁচিতে শতরান হাঁকানো বিরাট কোহলির ভক্তদের জন্য বড় সুখবর।

চলতি মাসেই শুরু হচ্ছে বিজয় হাজারে ট্রফি। দেশের ঘরোয়া এই ৫০ ওভারের টুর্নামেন্টে খেলবেন বিরাট। দিল্লি অ্যান্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি রোহন জেটলি এ কথা জানিয়েছেন।

আগামী ২৪ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে এই টুর্নামেন্ট। ২০১০ সালের ফেব্রুয়ারিতে সার্ভিসেসের বিরুদ্ধে খেলার পর এই প্রথম কোহলিকে বিজয় হাজারে ট্রফিতে দেখা যাবে। রোহন জেটলি বলেন, "বিরাট কোহলি বিজয় হাজারে ট্রফিতে তাঁর অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি ঠিক কতগুলি ম্যাচে খেলবেন, তা এখনও স্পষ্ট নয়। তবে, তাঁর উপস্থিতি দিল্লি দলের ড্রেসিংরুমে একটি বিশাল উদ্দীপনা যোগ করবে, এটি নিশ্চিত।"

দিল্লি তাদের বিজয় হাজারে অভিযান শুরু করবে ২৪ ডিসেম্বর বেঙ্গালুরুতে অন্ধ্রের বিরুদ্ধে। লিগ পর্বে তাদের পাঁচটি ম্যাচ আলুরে, দুটি বিরাটের আইপিএল দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হোম গ্রাউন্ড এম চিন্নাস্বামী স্টেডিয়ামে। স্বভাবতই, বিরাট কোহলি মাঠে থাকায় ভক্তদের ভিড় উপচে পড়বে বলে আশা করা হচ্ছে। এর আগেও এমন চিত্র দেখা গিয়েছে। উল্লেখ্য, ২০১৩ সালে দিল্লির হয়ে বিরাট ৫০ ওভারের ম্যাচ খেলেছিলেন এনকেপি সালভে চ্যালেঞ্জার ট্রফিতে। ইন্ডিয়া ব্লু ও ইন্ডিয়া রেডের বিরুদ্ধে দিল্লিকে নেতৃত্বও দেন।

চলতি বছরের শুরুর দিকে কোহলি ১২ বছরেরও বেশি সময় পর দিল্লির হয়ে রঞ্জি ট্রফির ম্যাচ খেলেছিলেন। সেই ম্যাচেও প্রচুর দর্শক সমাগম হয়েছিল। ১২,০০০-এরও বেশি দর্শক এসেছিলেন, যা ঘরোয়া ম্যাচের ইতিহাসে সাম্প্রতিক সময়ে অভাবনীয়। টেস্টের প্রস্তুতি হিসেবে তিনি রঞ্জি ট্রফিতে ফিরেছিলেন, কিন্তু আশ্চর্যজনকভাবে ইংল্যান্ড সফরের আগে টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেন বিরাট।

বিসিসিআই চুক্তিবদ্ধ ক্রিকেটারদের জন্য ঘরোয়া ক্রিকেট খেলা বাধ্যতামূলক করেছে, যদি না তাঁরা আহত হন বা জাতীয় দলের সঙ্গে থাকেন। রোহিত শর্মাও ইংল্যান্ড সফরের আগে টেস্ট থেকে অবসর নিয়েছিলেন এবং তিনি বিজয় হাজারে ট্রফিতে মুম্বইয়ের হয়ে খেলবেন বলে আশা করা হচ্ছে।

কোহলি এবং রোহিত উভয়ই রাঁচিতে প্রোটিয়াদের বিরুদ্ধে সিরিজের উদ্বোধনী ম্যাচে রান পেয়েছিলেন। গত মাসে অস্ট্রেলিয়া সফরে তাদের আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটেছিল। অস্ট্রেলিয়ায় প্রথম দুটি ম্যাচে ব্যর্থ হওয়ার পর কোহলি তৃতীয় ও শেষ ওয়ানডেতে একটি অর্ধশতক হাঁকিয়ে ফর্মে ফেরেন। একই ম্যাচে সিডনিতে রোহিত একটি সেঞ্চুরি করেছিলেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+