IPL 2025: ঘরের মাঠে বিরাট রেকর্ডের হাতছানি কোহলির সামনে, অতীতের কথা শুনে পড়লেন লজ্জায়
বৃহস্পতিবার ঘরের মাঠে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হচ্ছে আরসিবি। চলতি মরশুমের শুরু থেকেই দুরন্ত ছন্দে আছে দিল্লি। অন্যদিকে ভালো খেলছে আরসিবিও। ফলে চিন্নাস্বামী স্টেডিয়ামে টানটান একটা ম্যাচ দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা। আরসিবির খেলা থাকলেই অবশ্যই ফোকাসে থাকেন বিরাট কোহলি। অধিনায়কত্ব না করলেও আরসিবি দলের মূল নিউক্লিয়াস বিরাট কোহলি।
বিরাট মানেই রানের রাজা। তিনি ব্যাট হাতে নামলেই নিত্য নতুন রেকর্ড সৃষ্টি করেন। বৃহস্পতিবার আইপিএলে দিল্লির বিরুদ্ধে ম্যাচেও একটি রেকর্ড সৃষ্টির হাতছানি রয়েছে বিরাট কোহলির সামনে। এই ম্যাচে দুটি বাউন্ডারি মারতে পারলেই আইপিএলের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে এক হাজারটি বাউন্ডারি মারার নজির সৃষ্টি করবেন কোহলি।

এখনও পর্যন্ত বিরাট কোহলি আরসিবির জার্সিতে ২৪৮ ম্যাচে ৮১৬৮ রান করেছেন পাশাপাশি ৯৯৮টি বাউন্ডারি মেরেছেন। এর মধ্যে রয়েছে ২৭৮ টি ছক্কা এবং ৭২০ টি চার। অর্থাৎ এই ম্যাচে আর দুটি চার বা ছক্কা মারলেই এক হাজারটি বাউন্ডারি মারার নজির করবেন কোহলি। আইপিএলের ইতিহাসে বাউন্ডারি মারার নিরিখে দ্বিতীয় স্থানে আছেন শিখর ধাওয়ান। তিনি মোট ৯২০টি বাউন্ডারি মেরেছেন। পাশাপাশি ডেভিড ওয়ার্নার আছেন এই তালিকায় তৃতীয় স্থানে। তিনি ৮৯৯ টি বাউন্ডারি মেরেছেন। বর্তমানে রোহিত শর্মা রয়েছেন ৪ নম্বরে তিনি ৮৮৫ বাউন্ডারি মেরেছেন।
এর আগে টি২০ ক্রিকেটে ১৩ হাজার রান পূরণ করেছেন কিং কোহলি। এবার আরও একটি নতুন সৃষ্টি সুযোগ রয়েছে তাঁর সামনে। দিল্লির ভূমিপুত্র কোহলি, নিজের রাজ্যের বিরুদ্ধে খেলতে নামবেন তিনি। অন্যদিকে ঘরের মাঠে নিজের রাজ্যের দলের হয়ে খেলতে নামছেন কেএল রাহুল।
দিল্লির বিরুদ্ধে খেলতে নাম্বার আগে একটি পুরনো সাক্ষাৎকার দেখে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়েছেন কোহলি। ২০১১ সালে দিল্লির বিরুদ্ধে ম্যাচের সেরা হওয়া পর কোহলি কী বলেছিলেন,সেটাই তাঁর সামনে তুলে ধরা হয়। কোহলি বলেছিলেন আসলে আমি এভাবে ব্যাট করার পরিকল্পনা করিনি।কিন্তু যখন ভালো খেলতে শুরু করি তখন ক্রিস গেইলের থেকে দায়িত্ব নিয়ে নিয়েছিবাম। সম্প্রত একটি সাক্ষাৎকারে কোহলিকে এই ভিডিও দেখানো হয়, বিরাট খুবই অপ্রস্তুতে পরেন।
এই বিষয়ে কোহলি বলেন, আমি নিজেই জানি না সে দিন কী বলেছিলাম। আপনারা কোথা থেকে এই গুলি পান! গেইল যাতে নিজের মতো শট খেলতে পারে, সেই জন্য এমন কথা হয়ত বলেছিলাম! আমার ভুলটা শুধু দেখো এক বার।












Click it and Unblock the Notifications