দল নিয়ে বিরাটের গোঁসা, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে টি-টোয়েন্টি হারের জের
ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে হার, কি বলছেন বিরাট কোহলি, দীনেশ কার্তিক রা।
দলের পারফরমেন্সের দিকে আঙুল তুললেল অধিনায়ক বিরাট কোহলি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে কোনও বিভাগেই জমকালো পারফরমেন্স দিতে পারেনি টিম ইন্ডিয়া। তাতেই চটেছেন বিরাট কোহলি।[আরও পড়ুন:অনুরাগের প্রতি সৌরভের টুইট কী ফের বোর্ড-রাজনীতি উসকে দিল]
ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ৬উইকেটে ১৯০ রান তোলে টিম ইন্ডিয়া। সেই রান তাড়া করতে নেমে এভিন লুইস একাই ম্যাচ বের করে নিয়ে চলে যান। মাত্র ৬২ বলে ১২৫ রান করেন তিনি। এর আগেও ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে তিনি শতরান করেছিলেন। তবে এদিনের ইনিংস একেবারে অনবদ্য। লুইসের শতরানে রয়েছে ১২টি ছয় ও ৬টি চার। বেশ কয়েকবার স্টেডিয়ামের বাইরেও বল পৌঁছে দেন তিনি। তার ধামাকা ব্যাটিংয়ের জেরেই ১৮.৩ ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় তারা। যদিও ইনিংসে দু'বার জীবনদান পেয়েছিলেন তিনি।

পুরো ইনিংসের পর বেজায় চটেছেন অধিনায়ক বিরাট কোহলি। তাঁর মতে ব্যাটিং-বোলিং-ফিল্ডিং কোনও বিভাগেই ভারত ভাল পারফর্ম করতে পারেনি। যোগ্য দল হিসেবেই জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। বিরাট বলেছেন,'প্রথম ইনিংসে
২৫-৩০ রান অতিরিক্ত করা উচিত ছিল। আমরা ২৩০ মত রান পোস্ট করা যেত। কিন্তু তার জন্য ওপেনিং জুটির কাউকে ভাল ব্যাট করতে হত। দীনেশ কার্তিক ভাল ব্যাট করছিল, কিন্তু টি-টোয়েন্টিতে ভাল রান করতে গেলে টপ অর্ডার ব্যাটসম্যানদের অন্তত ৭০-৮০ রান করতে হত। '
তবে শুধু ব্যাটসম্যানদের দুষেই ক্ষান্ত হননি বোলার বা ফিল্ডারদেরও এক হাত নিয়েছেন তিনি। জানিয়ে দিয়েছেন এই ধরণের ম্যাচে ফিল্ডিং মিস করলে তার খেসারত দিতেই হয়। ভারতকেও তাই দিতে হয়েছে। তবে টি-টোয়েন্টি ম্যাচের হারের জন্য সিরিজকে দোষারোপ করেননি ক্যাপ্টেন কোহলি। জানিয়েছেন ক্যারিবিয়ান সফর তাঁরা উপভোগ করেছেন।
অধিনায়কের সুরে সুর মিলিয়ে ম্যাচ হারের জন্য দীনেশ কার্তিক। তাঁরও মত এত বেশি ক্যাচ ভারত গলিয়েছে তারই জন্য ম্যাচ হারতে হয়েছে তাদের।












Click it and Unblock the Notifications