অনুরাগের প্রতি সৌরভের টুইট কী ফের বোর্ড-রাজনীতি উসকে দিল

বিসিসিআই রাজনীতি কতটা জটিল তিনি জানেন। কখনও অধিনায়কের আসনে বসে তা টের পেয়েছেন, কখনও দলের ক্রিকেটার হিসাবে চের পেয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

বিসিসিআই রাজনীতি কতটা জটিল তিনি জানেন। কখনও অধিনায়কের আসনে বসে তা টের পেয়েছেন, কখনও দলের ক্রিকেটার হিসাবে চের পেয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। আর এবার হয়তো সেই রাজনীতিকে তিনি নিজেই উসকে দিলেন তাঁর স্বভাবগত ভঙ্গিমায়। উল্লেখ্য, শনিবার সৌরভের জন্মদিন উপলক্ষ্যে , প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট অনুরাগ ঠাকুরের এক টুইট ঘিরেই যাবতীয় বিতর্কের সূত্রপাত।[আরও পড়ুন: ৫০ -র পর এবার ২০-র লড়াইতে ওয়েস্ট ইন্ডিজকে বধ করার প্রস্তুতি ভারতের]

শনিবার ৮ জুলাই সৌরভের জন্মদিন উপলক্ষ্যে অনুরাগ ঠাকুর সৌরভকে শুভেচ্ছা জানিয়ে একটি টুইট করেন। সেই টুইটের প্রত্যুত্তর দিতে গিয়ে সৌরভ লেখেন- ' প্রিয় অনুরাগ ধন্যবাদ... ভারতীয় ক্রিকেটে তোমার ফিরে আসাটা প্রয়োজন'। আর সৌরভের এই টুইট ঘিরেই দানা বেঁধেছে বিতর্ক।[আরও পড়ুন:ক্রিকেট কোচ নির্বাচনের জন্য ইন্টারভিউ, তালিকায় কে কে জেনে নিন]

অনুরাগের প্রতি সৌরভের টুইট কী ফের বোর্ড-রাজনীতি উসকে দিল

এর আগে, বিসিসিআইয়ের কাজ কর্ম সংক্রান্ত বিষয়ে একটি মামলায় অনুরাগ ঠাকুর ও অজয় শিরকে-কে বোর্ড থেকে বহিষ্কার করে সুপ্রিমকোর্ট। তাঁদের বিরুদ্ধে ধীর গতিতে কাজ সম্পন্ন ও বোর্ডের কাজে বাধা দেওয়ার অভিযোগ ছিল। এরপর সুপ্রিমকোর্টের তৈরি , কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটার বিসিসিআইয়ের কাজকর্ম দেখছে। এদিকে, একের পর এক আইনি জটিলতায় পড়ে আপাতত ব্যাকফুটে বিজেপির হিমাচল প্রদেশের সাংসদ তথা বিসিসিআই-এর প্রাক্তন প্রেসিডেন্ট অনুরাগ ঠাকুর।

তবে প্রশ্ন হল , সামনেই ভারতীয় ক্রিকেটের কোচ নির্বাচন। তার আগে , অনুরাগের প্রতি সৌরভের এই আনুগত্য কী অন্যকোনও ইঙ্গিত বহন করছে ? সবমিলিয়ে কুম্বলে-কোহলি দ্বৈরথ থেকে শুরু হওয়া বোর্ড রাজনীতির সমীকরণ কোথায় গিয়ে ঠেকে এখন সেটাই দেখার।

Dear @SGanguly99 birthday 🎉 greetings! Wish you a lovely time w/ friends & family, may you continue to inspire our budding cricketers! pic.twitter.com/BS1K5DvCyP
— Anurag Thakur (@ianuragthakur) July 8, 2017

dear Anurag thank u so much ... need u back in indian cricket ...
— Sourav Ganguly (@SGanguly99) July 8, 2017

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+