'ডাইনোসর' বিরাট কোহলির মজাদার ভিডিও নিয়ে সোশ্যাল মিডিয়ায় মিমের ছড়াছড়ি

'ডাইনোসর' বিরাট কোহলির মজাদার ভিডিও নিয়ে সোশ্যাল মিডিয়ায় মিমের ছড়াছড়ি

ক্রিকেটার হলেও সিনেমা জগত যে তাঁকে বরাবরই টানে, তা আগেও জানিয়েছেন বিরাট কোহলি। হয়তো সেই কারণেই ঘরনি হিসেবে বেছে নিয়েছেন বলিউড দিভা অনুষ্কা শর্মাকেই। তবে তাঁদের জুটি যে সুপারহিট, তা চোখ বন্ধ করেও বলে দেওয়া যায়। লকডাউনে বিরাটের মাথার চুল কেটে দিচ্ছেন অনুষ্কা, সেই ভিডিও যেমন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, তেমনই জনপ্রিয় হয়েছে দম্পতির নানা ধরনের ক্যারিক্যাচার। তারই এক পর্ব হিসেবে ক্যামেরায় 'ডাইনোসর' রূপে ধরা দিলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। ভিডিওটি ভাইরাল করলেন তাঁর অভিনেত্রী স্ত্রী। বিরাটের সেই ভিডিও ঝডের গতিতে যেমন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, তেমনই তা নিয়ে মিমের ছড়াছড়ি।

করোনা ভাইরাসের প্রভাব

করোনা ভাইরাসের প্রভাব

বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫১ হাজার পেরিয়ে গিয়েছে। প্রাণ হারিয়েছেন তিন লক্ষ তিরিশ হাজারেরও বেশি মানুষ। ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা এক লক্ষ বারো হাজার পেরিয়ে গিয়েছে। মৃত্যু হয়েছে প্রায় সাড়ে তিন হাজার মানুষের।

স্থগিত ক্রিকেট

স্থগিত ক্রিকেট

করোনা ভাইরাসের বিরুদ্ধে মোকাবিলায় দেশজুড়ে জারি থাকা লকডাউনের স্থগিত করে দেওয়া হয়েছে আইপিএল। পিছিয়ে যেতে পারে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২২ গজ থেকে অনেক দূরে ঘরবন্দি অবস্থায় দিন কাটছে ক্রিকেটারদের। পরিবারের সদস্যদের সময় দেওয়ার পাশাপাশি ঘরেই শরীর চর্চা সেরে নিচ্ছেন বিরাট কোহলিরা।

'ডাইনোসর' বিরাট কোহলি

'ডাইনোসর' বিরাট কোহলি

করোনা ভাইরাসের জেরে লকডাউনে বিরাটের মাথার চুল কেটে দিচ্ছেন অনুষ্কা, সেই ভিডিও যেমন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, তেমনই জনপ্রিয় হয়েছে দম্পতির নানা ধরনের ক্যারিক্যাচার। তারই অংশ হিসেবে ইনস্টগ্রামে একটি ভিডিও পোস্ট করেছিলেন অনুষ্কা শর্মা। যেখানে বিরাট কোহলিকে কিছু পরে ফ্রেমে ঢুকতে দেখা যাচ্ছে। হুবহু 'ডাইনোসর'-এর কায়দায় হাঁটতে এবং মুখাবয়ব করতে দেখে গিয়েছে টিম ইন্ডিয়ার অধিনায়ককে। সঙ্গে অনুষ্কার উক্তি, 'আই স্পটেড... অ্যা ডাইনোসর অন দ্য লুজ' নেটিজেনদের হাসির কারণ হয়েছে।

মিমে বিরাট

অনুষ্কা শর্মার পোস্ট করা ওই ভিডিও-র পর বিরাট কোহলিকে নিয়ে নানা ধরনের মিম তৈরি করেছেন নেটিজেনরা। তার মধ্যে কোনওটিতে গডজিলার বেশে ধরা দিয়েছেন ভারত অধিনায়ক। কোথায় আবার জুরাসিক ওয়ার্ল্ডের টিজারে নজর কেড়েছেন ভিকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+