Virat Kohli- Anushka Sharma: বিরুষ্কার ঘরে আসছে নতুন অতিথি! অনুষ্কার অন্তঃসত্ত্বার লক্ষণ নিয়ে জল্পনা তুঙ্গে

দ্বিতীয় বার বাবা-মা হতে চলেছেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। বিগত কয়েকমাস ধরেই চলছে এমন জল্পনা। ২০২১ সালে তাঁদের প্রথম সন্তান ভামিকার জন্ম। তার দু'বছর পর ফের সুখবর দিতে চলেছেন কোহলি পরিবার। এখনও সরকারিভাবে কিছু জানানো না হলেও অনুষ্কার সাম্প্রতিক ছবিতে গর্ভাবস্তার লক্ষ্মণ ফুটে উঠেছে।

২০২০ সালে প্রথম বিরুষ্কা তাদের সন্তান আগমনের কথা ঘোষণা করেন। শুভেচ্ছাবার্তায় ভরে যায় তাঁদের সমাজমাধ্যম। ২০২১ সালের ১১ জানুয়ারি এই তারকা দম্পতির প্রথম সন্তান ভামিকার জন্ম। সেই থেকেই ছোট্ট ভামিকাকে নিয়ে তুলুম উত্তেজনা ও কৌতূহল তাঁর অনুরাগীদের মধ্যে।

ছবি- অনুষ্কা শর্মা

এরইমধ্যে কয়েকটি ছবি প্রকাশ্যে এসেছে নেটদু‌নিয়ায়। যেখানে শাড়ি পরে দেখা গিয়েছে বিরাট ঘরণীকে। সেই ছবিতে অনুষ্কার অন্তসত্তা থাকার লক্ষ্ণণ বা শারীরিক চিহৃ দেখা গিয়েছে।

শেষ বার অনুষ্কাকে দেখা গিয়েছিল ২০১৮ সালে 'জ়িরো' ছবিতে। তার পর আর কোনও ছবি করেননি। 'কলা' ছবিতে ক্যামিয়ো ছিল তাঁর। এ বছর অবশ্য ঝুলন গোস্বামীর বায়োপিকে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন তিনি।কয়েক মাস আগেই বিরাট অনুষ্কার দ্বিতীয় সন্তানের আগমন নিয়ে জল্পনা শুরু হয়। মুম্বইয়ের একটি ক্লিনিকে দেখা গিয়েছিল তারকা দম্পতিকে।

সম্প্রতি নেটদুনিয়ায় যে ছবি প্রকাশ্যে এসেছে তাতে অনুষ্কার বেবি বাম্পের লক্ষণ ফুটে উঠেছে। তার থেকেই এই জল্পনা অতিরিক্ত মাত্রায় বৃদ্ধি পেয়েছে। যদিও এই বিষয়ে তাঁরা সরকারিভাবে কিছউই জানাননি। তবে নেটিজেনদের মধ্যে জল্পনাটর পারদ কিন্তু বাড়ছেই।


২০১৭ সালে ইতালিতে বলা ভালো খানিক চুপিসারেই বিয়ে সেড়েছিলেন বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা। খুব ঘনিষ্ঠ বন্ধু এবং আত্মীয়স্বজন বিয়েতে অংশ নিয়েছিলেন। তবে, দিল্লি এবং মুম্বাইতে বিয়ের পার্টি রেখেছিলেন, এতে দেশের সমস্ত সেলিব্রিটি অংশ নিয়েছিল।

বিশ্বকাপের পর ছুটির মুডে বিরাট কোহলি। ক্রিকেট থেকে অনেক দূরে আপাতত পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন প্রাক্তন ভারত অধিনায়ক। গত সোমবার ছিল বিরুষ্কার ষষ্ঠ বিবাহ বার্ষিকী। ইংল্যান্ডে পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে বিবাহ বার্ষিকী উৎযাপন করলেন বিরাট এবং অনুষ্কা।

দক্ষিণ আফ্রিকা সফরে রও‌‌না দিলেন কিং কোহলি। শুক্রবারই মুম্বই থেকে প্রোটিয়া দেশের বিমান ধরেছেন কোহলি। সীমিত ওভারের সিরিজে দলে না থাকলেও দুটি টেস্টে দলে আছেন বিরাট। টেস্টের আগে একটি প্রস্তুতি ম্যাচেও অংশ নেওয়ার কথা তাঁর।

এদিকে আইনি জটিলতার মধ্যে পড়তে হল বিরাট কোহলিকে। তাঁর হোটেলে একটি ডিজে গানের কপি রাইট নিয়ে সমস্যা তৈরি হয়। যার জল গড়ায় আদালত পর্য‌ন্ত। বৃহস্পতিবার ছিল মামলার প্রথম শুনানি। দু'পক্ষের বক্তব্য শোনার পর দিল্লি হাই কোর্টের বিচারপতি সি হরি শঙ্কর রেস্তরাঁ কর্তৃপক্ষকে ফোনোগ্রাফিক পারফরম্যান্স লিমিটেডের স্বত্ব থাকা গান বাজানো অবিলম্বে বন্ধ করার নির্দেশ দিয়েছেন

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+