আইসিসি-র দশক সেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে এগিয়ে বিরাট, সেরার লড়াইয়ে রোহিত ও ধোনি
আইসিসি-র দশক সেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে এগিয়ে বিরাট, সেরার লড়াইয়ে রোহিত ও ধোনি
আইসিসি-র দশক সেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে রয়েছেন বিরাট কোহলি। অধিনায়কের সঙ্গে টিম ইন্ডিয়ার স্পিনার রবিচন্দ্রণ অশ্বিন এই লড়াইয়ে রয়েছেন। এ যুদ্ধে তাঁদের প্রতিদ্বন্দ্বী নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন, অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক স্টিভ স্মিথ, এবি ডিভিলিয়ার্স এবং কুমার সাঙ্গাকারার মতো কিংবদন্তিরা। অন্যান্য বিভাগে মনোনিত হয়েছেন রোহিত শর্মা, মহেন্দ্র সিং ধোনিরা।

দশক সেরা ওয়ান ডে ক্রিকেটার
বিরাট কোহলি, রোহিত শর্মা, এমএস ধোনি, লাসিথ মালিঙ্গা, মিচেল স্টার্ক, এবি ডিভিলিয়ার্স, কুমার সাঙ্গাকারা।

দশক সেরা টি-টোয়ন্টি ক্রিকেটার
রশিদ খান, বিরাট কোহলি, ইমরান তাহির, অ্যারন ফিঞ্চ, লাসিথ মালিঙ্গা, ক্রিস গেইল, রোহিত শর্মা।

দশক সেরা টেস্ট ক্রিকেটার
বিরাট কোহলি, কেন উইলিয়ামসন, জো রুট, স্টিভ স্মিথ, জেমস অ্যান্ডারসন, রঙ্গনা হেরথ, ইয়াসির শাহ।

আইসিসি স্পিরিট ক্রিকেট পুরস্কার
বিরাট কোহলি, কন উইলিয়ামসন, ব্রেন্ডন ম্যাককুলাম, মিসবা-উল-হক, এমএস ধোনি, আনয়া শ্রুবসোল, ক্যাথেরিন ব্রান্ট, মাহেলা জয়াবর্ধনে, ড্যানিয়েল ভিত্তোরি।

ভোটিং করা যাবে
প্রতি বিভাগের সেরা ক্রিকেটারদের নির্বাচন করতে ভোটিংয়ের ব্যবস্থা করছে আইসিসি। যে ক্রিকেটার যত বেশি সংখ্যক ভোট পাাবেন, তাঁরা তত লড়াইয় এগিয়ে যাবেন।

দশক সেরা মহিলা ক্রিকেটার
এলিসে পেরি, মেগ লানিং, সুজি বেটস, স্টেফেইন টেলর, মিতালী রাজ, সারাহ টেলর।

দশক সেরা মহিলা ওয়ান ডে ও টি-টোয়েন্টি ক্রিকেটার
ওয়ান ডে : মেগ লানিং, এলিসে পেরি, মিতালী রাজ, ঝুলন গোস্বামী, সুজি বেটস, স্টেফেইন টেলর।
টি-টোয়েন্টি : মেগ লানিং, এলিসে পেরি, সোফি ডেভাইন, দীনেন্দ্র ডোটিন, আলিসা হিলি, আনয়া শ্রুভসোল।












Click it and Unblock the Notifications