আজহার-গেইলকে টেক্কা বিরাটের, রেকর্ড বইয়ে আবার নাম লিখলেন ভারত অধিনায়ক
ওয়ান্ডারার্সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে এই মুহূর্তে ৩-১ রয়েছে ভারত।
ক্রিকেটের রেকর্ড বইয়ে রোজই একটা একটা পাতা যোগ করে চলেছেন বিরাট কোহলি। শনিবার দল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হারলেও ফের তিনি এক মাইলস্টোন গড়লেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চতুর্থ একদিনের ম্যাচে ৭৫ রান করে ভারতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় পাঁচ নম্বরে চলে এলেন কোহলি।

এদিন ভারতের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিনকেও পিছনে ফেললেন কোহলি। একদিনের ক্রিকেটে আজহারের মোট রান ৯,৩৭৮। এপর্যন্ত দক্ষিণ আফ্রিকায় চারটি একদিনের ম্যাচে কোহলির ঝোলায় ৩৯৩ রান। এবি ডিভিলিয়ার্সের পর দক্ষিণ আফ্রিকায় দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে দ্বিপাক্ষিক একদিনের সিরিজে ৩৫০-র বেশি রান করার কৃতিত্ব অর্জন করলেন কোহলি। ২০১৩-তে পাকিস্তানের বিরুদ্ধে সিরিজে ৩৬৭ রান করেছিলেন এবি। ইতিমধ্যেই মোট রানে এবিকেও টপকে গেছেন বিরাট।
এদিকে শুধু আজহারউদ্দিনই নয়, ওয়েস্ট ইন্ডিজের বিধ্বংসী ব্যাটসম্যান ক্রিস গেইলকেও টপকে গেলেন কোহলি। গেইলের সংগৃহীত রান ৯,৪২০। ২০৬ ম্যাচে ৯,৪২৩ রান করে কোহলি সর্বাধিক রানসংগ্রহকারীর তালিকায় ভারতীয় হিসেবে যেমন পঞ্চম স্থানে এলেন তেমনি বিশ্বে ১৬ তে পৌঁছলেন।
সেরা রান সংগ্রহকারীদের তালিকায় শীর্ষে রয়েছেন সচিন তেন্ডুলকর। একদিনের ক্রিকেটে তাঁর মোট রান ১৮,৪২৬। এরপর সৌরভ গঙ্গোপাধ্যায়ের রান ১১,৩৬৩। এছাড়া বিরাটের আগে রয়েছেন আর দুই ভারতীয় ক্রিকেটার রাহুল দ্রাবিড় ও মহেন্দ্র সিং ধোনি। তাঁদের রান যথাক্রমে ১০,৮৮৯ এবং ৯,৯৫৪।
এদিকে কোহলির শট সিলেকশন নিয়েও কুর্নিশ করছে ক্রিকেট দুনিয়া। শুধু রান স্কোরিং নয়, শট সিলেকশনের ক্ষেত্রেও দারুণ পারফরম্যান্স তাঁর। যা নিয়ে টুইটার সরব।
<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="en" dir="ltr">Making love to cricket, one shot at a time.<a href="https://twitter.com/imVkohli?ref_src=twsrc%5Etfw">@imVkohli</a>! <a href="https://t.co/xUSGgA3XSC">pic.twitter.com/xUSGgA3XSC</a></p>— Nikhil 🏏 (@CricCrazyNIKS) <a href="https://twitter.com/CricCrazyNIKS/status/962301922433630211?ref_src=twsrc%5Etfw">February 10, 2018</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>এদিকে শতরানের ক্ষেত্রেও দারুণ এগিয়ে চলেছেন বিরাট কোহলি। তিনি শুধু রয়েছেন তেন্ডুলকর, পন্টিং , সঙ্গকারা ও কালিসের পিছনে। তিনিট ফর্মাটে মিলিয়ে বিরাটের মোট শতরান এখন ৫৫। এদিকে প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের অধিনায়ক হিসেবে করা শতরানের রেকর্ডও ভেঙে দিয়েছেন। ভারত অধিনায়ক ১১ শতরানের মালিক ছিলেন সৌরভ। এখন তাঁকে পিছনে ফেলে বিরাট এক নম্বেরে।












Click it and Unblock the Notifications