টেস্টে ব্যাটসম্যান পন্থকে পাঁচ নম্বরে পাঠানোর ভাবনা যার, তিনি নাকি অস্ট্রেলিয়ায় ছিলেন গরহাজির!
টেস্টে পন্থকে পাঁচ নম্বরে পাঠানোর ভাবনা যার, তিনি নাকি অস্ট্রেলিয়ায় গরহাজির!
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে উইকেটরক্ষক ঋষভ পন্থকে তিন নম্বরে ব্যাট করতে পাঠানোর ভাবনা টিম ইন্ডিয়ার কার্যনির্বাহী অধিনায়ক অজিঙ্ক রাহানের যে নয়, তা সাফ জানিয়ে দিয়েছেন দলের ব্যাটিং কোচ বিক্রম রাঠোর। এই পরিকল্পনা তৈরির পিছনে যাঁর নাম উঠে এসেছে, তিনি অজিভূমে শেষ তিনটি টেস্ট খেলেননি। ঠিক কার কথা বলেছেন টিমম ইন্ডিয়ার ব্যাটিং কোচ।

এ বিরাটেরই পরিকল্পনা
সদ্য বাবা হওয়া বিরাট কোহলি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাডিলেড টেস্টে শোচনীয় পরাজয়ের পর পিতৃত্বকালীন ছুটি নিয়ে দেশে ফিরে এসেছিলেন। তা বলে টিম ইন্ডিয়ার অধিনায়ক যে দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেননি, তা বিক্রম রাঠোরের কথাতেই পরিষ্কার। ভারতের ব্যাটিং কোচ জানিয়েছেন যে সিডনি ও গাব্বা টেস্টের চতুর্থ ইনিংসে উইকেটরক্ষক ঋষভ পন্থকে পাঁচ নম্বরে ব্যাট করতে পাঠানোর ভাবনা ছিল বিরাটেরই। অর্থাৎ অধিনায়কের কথামতো পদক্ষেপ করে সাফল্য পেয়েছেন দলের কার্যনির্বাহী নেতা অজিঙ্ক রাহানে।

কেন এমন সিদ্ধান্ত
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের টেস্ট দলে বাঁ-হাতি ব্যাটসম্যানের সংখ্যা ছিল হাতেগোনা। বিশেষ করে আপ অর্ডারে একমাত্র বাঁ-হাতি ব্যাটসম্যান ছিলেন পন্থ। তাঁকে পাঁচ নম্বরে ব্যাট করতে পাঠালে ডান ও বাঁ-হাতির কম্বিনেশন অস্ট্রেলিয় বোলারদের সমস্যায় ফেলবে মনে করেছিলেন বিরাট কোহলি। তাই ভারত অধিনায়ক পন্থকে ওপরে তুলে আনার পরিকল্পনা তৈরি করেছিলেন বলে জানিয়েছেন ব্যাটিং কোচ বিক্রম রাঠোর।

পাঁচ নম্বরে সফল পন্থ
সিডনি টেস্টের চতুর্থ ইনিংসে অস্ট্রেলিয়ার দেওয়া পাহাড়প্রমাণ লক্ষ্য তাড়া করতে নেমে ম্যাচ ড্র করেছিল ভারত। ওই ইনিংসে ৯৭ রান করে ভারতকে ওই ফলাফলের দিকে অনেকটাই এগিয়ে নিয়ে গিয়েছিলেন ঋষভ পন্থ। ব্রিসবেনে টেস্টের চতুর্থ ইনিংসে পাঁচ নম্বরে ব্যাট করে অপরাজিত ৮৯ রান করা শুধু নয়, ভারতকে ম্যাচ জিতিয়ে মাঠ ছেড়েছিলেন তরুণ উইকেটরক্ষক তথা ব্যাটসম্যান।

ভারতের দুর্দান্ত প্রত্যাবর্তন
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাডিলেড টেস্টে শোচনীয় হারের মুখ দেখতে হয়েছিল ভারতীয় ক্রিকেট দলকে। দ্বিতীয় ইনিংসে মাত্র ৩৬ রানে অল আউট হয়ে গিয়েছিলেন বিরাট কোহলিরা। সেখান থেকেই সিরিজে ফিরে এসেছিল টিম ইন্ডিয়া। ২-১ ফলাফলে বর্ডার-গাভাসকর ট্রফি জিতে ইতিহাস রচনা করেছেন অজিঙ্ক রাহানের ভারত।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications