Vijay Hazare Trophy: সুদীপের শতরান, সঙ্গে অভিষেকের ঝড়ো ইনিংস, বিহারের বিরুদ্ধে দুরন্ত জয় বাংলার

বিজয় হাজারে ট্রফিতে জয়ের ধারা অব্যাহত রাখল বাংলা। শুক্রবার বিহারের বিরুদ্ধে ৬ উইকেটে জয় পেয়ে নক আউটের টিকিট পেল বঙ্গ ব্রিগেড। এই টুর্নামেন্টে এখনও অপরাজিত বাংলা দল।

শুক্রবার বিহারের বিরুদ্ধে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় বাংলা। এই ম্যাচে বাংলা দলে ফিরলেন মহম্মদ শামি।বাংলার বিরুদ্ধে ব্যাট হাতে জ্বলে উঠতে পারলেন না বৈভব। ১৬ বলে ২৬ রান করে শামির বলে অভিষেক পোড়েলের বলে আউট হলেন বিহারের টিনএজার ক্রিকেটার।

বিহারের বিরুদ্ধে আটোসাঁটো বোলিং করলেন বাংলার বোলাররা। একমাত্র পীযূষ সিং ৮৯ রান করে দলের মানরক্ষা করলেন। ৯টি চার মারেন তিনি। ৪৪ বলে ৩৪ রান করেন বিপিন সৌরভ। এছারা আরও কোন বিহারের ব্যাটার রান পেলেন না।

বিহার ৪৯ ওভারে ২৩৫ রানেই অল আউট হয়ে যায়। শামি ১ উইকেট পেলেও প্রদীপ্ত প্রামাণিক তিনটি, মুকেশ কুমার ২ উইকেট নেন। শামির বোলিং ফিগার ৮ ওভারে ২৮ রান ১ উইকেট সঙ্গে একটি মেডেন। ইকোনমি রেট ৩.৫০।

পালটা ব্যাট করতে নেমে শুরু থেকেই আগ্রাসী মেজাজে ব্যাটিং করতে থাকেন অভিষেক পোড়েল এবং সুদীপ ঘরামি। দুই ওপেনার শতরানের পার্টনারশিপ গড়ে তোলেন। ৫৩ বলে ৫৫ রান করে আউট হলেন অভিষেক। তবে অধিনায়কোচিত শতরান করেন সুদীপ ঘরামি। ১২৮ বলে ১০৭ রান করে অপরাজিত থাকেন বঙ্গ অধিনায়ক। মারেন ১৩টি চার ও ১টি ছক্কা। অনুষ্টুপ মজুমদার ০ রানে আউট হলেন। কিন্তু সুমন্ত্র গুপ্ত ৩০ এবং করণ লাল ৩৭ রান করে সহজেই ম্যাচ জিতে নেন।

বাংলা ৪২.৩ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ২৩৯ রান তুলে ম্যাচ জিতে যায়। অর্থাৎ, ৪৫ বল বাকি থাকতে ৬ উইকেটে ম্যাচ জেতে বাংলা। বিহারের হয়ে ২টি করে উইকেট নেন সূরজ কাশ্যপ ও হিমাংশু সিং। ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার পেতেন বাংলা অধিনায়ক সুদীপ ঘরামি।

এই ম্যাচ জেতায় বাংলার নক আউট নিশ্চিত হল। লক্ষ্মীরতন শুল্কার দলের পরের ম্যাচ মধ্যপ্রদেশের বিরুদ্ধে। সেই ম্যাচের ফলাফলের উপরই নির্ভর করছে বাংলা সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলবে না প্রি কোয়ার্টার ফাইনাল খেলবে। এই গ্রুপে বাংলার ৫ ম্যাচে ১৮ পয়েন্ট, বরোদা ৫ ম্যাচে ১৬ পয়েন্ট, দিল্লি ৫ ম্যাচে ১২ পয়েন্টে আছে। শেষ ম্যাচ জিতলে সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলতে পারবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+