Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Vijay Hazare Trophy: বিষ্ণোই-অক্ষরের ব্যর্থতার আগে ৬ উইকেট নিয়ে চাহালের বার্তা, মুকেশকে ছাড়াই জিতল বাংলা

Vijay Hazare Trophy: বিজয় হাজারে ট্রফি শুরু হলো আজ। আজই বিশাখাপত্তনমে ভারত-অস্ট্রেলিয়া প্রথম টি ২০ আন্তর্জাতিক। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে সুযোগ না পাওয়ার পর নিজেকে প্রমাণের তাগিদ আরও বেড়েছে যুজবেন্দ্র চাহালের।

আজ তিনি হরিয়ানার মাঠে নেমে তুলে নিলেন ৬টি উইকেট। তারপর দিলেন বিশেষ বার্তাও। বিজয় হাজারে ট্রফিতে চাহালের হরিয়ানা যেমন জিতল, তেমনই জয় দিয়ে অভিযান শুরু করেছে মুকেশ কুমার-হীন বাংলা।

Vijay Hazare Trophy: বিষ্ণোই-অক্ষরের ব্যর্থতার আগে ৬ উইকেট নিয়ে চাহালের বার্তা

বিজয় হাজারে ট্রফিতে বাংলা দলে রাখা হয়েছিল মুকেশকে। কিন্তু তিনি আজ ভারতের হয়ে মাঠে নেমেছেন। অজিদের বিরুদ্ধে শেষ ওভারে দুরন্ত বোলিং করলেন। তাঁর অনুপস্থিতিতে বাংলা দলে অভিযেক হয় সক্ষম চৌধুরীর। তিনি ৭ ওভারে ২৩ রান দিয়ে ৩ উইকেট নিলেন। টস জিতে বাংলা ব্যাট করতে পাঠায় নাগাল্যন্ডকে।

৪৭ ওভারে ১৩৯ রানে শেষ নাগাল্যান্ড। আকাশ দীপ ও করণ লাল ২টি করে এবং ঈশান পোড়েল, শাহবাজ আহমেদ ও প্রদীপ্ত প্রমাণিক ১টি করে উইকেট নিলেন। জবাবে খেলতে নেমে ১৮.৫ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলা। অভিমন্যু ঈশ্বরণ ৬৩ বলে ৫৭ ও অধিনায়ক সুদীপ ঘরামি ৪৪ বলে ৬২ রানে অপরাজিত থাকেন। অভিষেক পোড়েল করেন ৮ বলে ১৪।

গ্রুপ ই-তে বাংলার পাশাপাশি জয় পেয়েছে মধ্যপ্রদেশ ও বরোদা। মধ্যপ্রদেশ ৭ উইকেটে হারিয়েছে গোয়াকে। হিমাংশু মন্ত্রী ১১১ বলে অপরাজিত ১২৭ করেন। অর্জুন তেন্ডুলকর ৯ ওভারে ৪২ রান দিয়ে উইকেট পাননি। গোয়ার হয়ে রাহুল ত্রিপাঠী করেন ৯১ বলে ৯২। বিহারকে ৮ উইকেটে হারিয়েছে দিল্লি। সার্ভিসেস ৪০ রানে হারায় ছত্তীসগঢ়কে।

কর্নাটক অধিনায়ক ময়াঙ্ক আগরওয়ালের ১৩৩ বলে ১৫৭ ও রবিকুমার সমর্থের ১২০ বলে ১২৩ রানে ভর করে ২ উইকেটে ৪০২ রান তুলেছিল। জবাবে ৩০.৪ ওভারে শেষ জম্মু ও কাশ্মীর। ৪ উইকেট নেন বিজয়রকুমার ভাইশাক। অঙ্কিত বাওনের অপরাজিত ১০৭ রান সত্ত্বেও ঝাড়খণ্ডের কাছে ৬ উইকেটে হেরেছে মহারাষ্ট্র। ধোনির রাজ্যের হয়ে বিরাট সিং করেন ১১৬ বলে ১৪৩।

চণ্ডীগড়ের আরসলান খান ১৩১ ও অঙ্কিত কৌশিক ১১৭ রান করায় ৫০ ওভারে রান ওঠে ৪ উইকেটে ৩৬৪। মিজোরাম এই ম্যাচটি হেরেছে ২১৫ রানে। সৌরাষ্ট্রকে ৩ উইকেটে হারিয়েছে কেরল। গুজরাত ৩৬ রানে ডিতেছে অসমের বিরুদ্ধে। গুজরাতের হয়ে সৌরভ চৌহান ৮২ বলে ১০৮ রান করেন।

উত্তরাখণ্ডের বিরুদ্ধে ৬ উইকেটে জিতেছে হরিয়ানা। আমেদাবাদে এই ম্যাচে ২টি মেডেন-সহ ১০ ওভারে ২৬ রান দিয়ে ৬ উইকেট নেন চাহাল। যেখানেই সুযোগ আসুক, কঠোর পরিশ্রমের সাফল্য মেলে। টুইটে ফের বার্তা দিলেন ভারতীয় দলে ব্রাত্য থাকার পর। অজিদের বিরুদ্ধে অক্ষর, রবি বিষ্ণোইয়ের ব্যর্থতা চাহালকে বাইরে রাখার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলল।

ঋদ্ধিমান সাহা লিস্ট এ-তে ৩ হাজার রান পূর্ণ করলেও ওডিশার কাছে ৪ উইকেটে হারল তাঁর নেতৃত্বাধীন ত্রিপুরা। ঋদ্ধি ১৪, সুদীপ চট্টোপাধ্যায় ৩ রান করেন। বরোদা ৩ রানে হারিয়েছে পঞ্জাবকে। সিকিমকে ৮৯ রানে গুটিয়ে ৭ উইকেটে জিতেছে মুম্বই। বিদর্ভ ৩২ রানে হারিয়েছে মেঘালয়কে। হিমাচল প্রদেশ ৭ উইকেটে হারিয়েছে অন্ধ্রপ্রদেশকে। মণিপুরকে ৫ উইকেটে হায়দরাবাদ।

(ছবি- যুজবেন্দ্র চাহাল টুইটার, সিএবি ফেসবুক)

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+