Shafali Verma-Ishan Kishan:ব্যাট হাতে বিস্ফোরণ দুই ব্রাত্যজনের, শতরান করে নির্বাচকদের নজর কাড়লেন ঈশান, শেফালি
ভারতীয় পুরুষ এবং মহিলা দলে দুই জনেই ব্রাত্য জন। কিন্ত ব্যাট হাতে ঘরোয়া ক্রিকেটে দুই জনেই জ্বলে উঠলেন। কথা হচ্ছে ঈশান কিষাণ এবং শেফালি ভর্মাকে নিয়ে।
গত এক বছরে ভারতীয় ক্রিকেট দলের ব্যাড বয়ের তকমা লেগে গিয়েছে ঈশান কিষাণের গায়ে। ২০২৪ সালের শুরুতেই ভারতীয় ক্রিকেটে বির্তকের কেন্দ্রবিন্দুতে ছিলেন ঈশান কিষাণ। প্রথমে শৃঙ্খলা জনিত ইস্যুতে ভারতীয় দল থেকে বাদ যান তিনি। এরপর বোর্ডের বার্ষিক চুক্তির তালিকা থেকেও দুই জন বাদ যান ঈশান। এরপর ঘরোয়া ক্রিকেট খেলার প্রতি অনীহা প্রকাশ করেন ঈশান, যা তাঁকে আরও সমস্যায় ফেলে। যদিও বছর শেষে ঈশান ভারতীয় এ দলে ফিরেছেন।

শেষবার ২০২৩ সালে বিশ্বকাপের সময় একদিনের ম্যাচ খেলেছেন এবার চ্যাম্পিয়ন্স ট্রফির আগে নির্বাচকদের ফের একাবর নজর কাড়লেন। এরআগে বুচি বাবু, রঞ্জি ট্রফি, দলীপ ট্রফির ম্যাচে শতরান করেছিলেন এবং বিজয় হাজারেতেও শতরান করলেন।
মহিলাদের ঘরোয়া একদিনের ম্যাচে বাংলার বিরুদ্ধে মাত্র ১১৫ বলে ১৯৭ করলেন শেফালি। ১১টা বিশাল ছয় মেরেছেন যেমন, ২২টা চারও এসছে তাঁর ব্যাট থেকে। শেষ পর্যন্ত মিতা পালের বলে আউট হন শেফালি। তাঁর ব্যাটে ভর করে ৩৮৯ রানের বিশাল স্কোর করতে সক্ষম হয় হরিয়ানা।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে গত অক্টোবরে শেষবার খেলতে দেখা গিয়েছিল তাঁকে। তিন ম্যাচের সিরিজে মাত্র ৫৬ রান করেছিলেন। সাম্প্রতিক সময়ে অস্ট্রেলিয়া সফর হোক বা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওডিআই বা টি২০ সিরিজ ভারতীয় মহিলা দলে জায়গা হয়নি শেফালি ভার্মার। খারাপ ফর্মের কারণে বাদ পড়লেন তারকা ওপেনার শেফালি ভার্মা।
ব্যাট হাতে পর পর ম্যাচে ব্যর্থ হওয়ার জন্য ভারতীয় দলে ব্রাত্য হয়েছেন শেফালি।এই সিরিজে ভারতীয় দল থেকে বাদ গিয়েছেন তারকা ওপেনার। যদিও ভারতীয় দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর জানিয়েছেন খুব দ্রুত ছন্দে ফিরে ভারতীয় দলে প্রত্যাবর্তন করবেন শেফালি। সেই ইঙ্গিত কিন্তু বাংলার বিরুদ্ধে ম্যাচ থেকেই দিলেন শেফালি।












Click it and Unblock the Notifications