VHT: ছয় ছাড়াই এক ওভারে ২৯! তামিলনাড়ুর ব্যাটারের ঝড় ভাইরাল, বরুণের দাপট সত্ত্বেও জিতল রাজস্থান

Vijay Hazare Trophy: এক ওভারে ২৯ রান! কোনও ছক্কা ছাড়াই। আজ বিজয় হাজারে ট্রফির প্রি কোয়ার্টার ফাইনাল সাক্ষী থাকল এমন ঘটনার।

ভদোদরায় চলছিল রাজস্থান ও তামিলনাড়ুর মধ্যে ম্যাচ। তামিলনাড়ুর সামনে টার্গেট ছিল ২৬৮ রানের। শেষ অবধি রাজস্থান জিতলেও এই ম্যাচে ঘটল দুটি স্মরণীয় ঘটনা।

N Jagadeesan and Varun Chakravarthy

তামিলনাড়ুর হয়ে ওপেন করতে নেমেছিলেন তুষার রাহেজা ও নারায়ণ জগদীশান। দ্বিতীয় ওভারটি করতে যান আমন শেখাওয়াত। প্রথম বলটি ওয়াইড হয়, সেই সঙ্গে চার রান বাই পায় তামিলনাড়ু। এরপর ৬টি বলের ছটিতেই চার মারেন নারায়ণ জগদীশান।

ফলে কোনও ছক্কা ছাড়াই মোট ২৯ রান যোগ হয় তামিলনাড়ুর স্কোরকার্ডে। তামিলনাড়ুর উইকেটকিপার নারায়ণ জগদীশান ৫২ বলে ৬৫ রানের ইনিংস খেলেন। মোট ১০টি চার মেরেছেন। বিজয় শঙ্কর করেন ৪৯, বাবা ইন্দ্রজিতের সংগ্রহ ৩৭।

তামিলনাড়ু কোয়ার্টার ফাইনালে উঠতে পারল না। সেমিফাইনাল ও ফাইনাল খেলার সম্ভাবনা ছিল ওয়াশিংটন সুন্দরের। ফলে ইংল্য়ান্ড সিরিজের আগে সুন্দর ঘরোয়া ক্রিকেটে সাদা বলের টুর্নামেন্টে খেলার সুযোগ হারালেন। ৪৭.১ ওভারে ২৪৮ রানে অল আউট হয়ে যায় তামিলনাড়ু।

এদিন, তামিলনাড়ু টস জিতে রান তাড়া করার সিদ্ধান্ত নেয়। ৪৭.৩ ওভারে ২৬৭ রান তোলে রাজস্থান। ওপেনার অভিজিৎ তোমর ১২টি চার ও চারটি ছয়ের সাহায্যে ১২৫ বলে ১১১ রান করেন। ৪৯ বলে ৬০ রান করেন অধিনায়ক মহীপাল লোমরর।

চ্যাম্পিয়ন্স ট্রফি ও ইংল্যান্ড সিরিজের দল ঘোষণার আগে দুরন্ত পারফরম্যান্স উপহার দিলেন বরুণ চক্রবর্তী। তিনি ৯ ওভারে ৫২ রান দিয়ে নিলেন ৫ উইকেট। চলতি বিজয় হাজারে ট্রফিতে তাঁর উইকেট-সংখ্যা ৬ ম্যাচে ১৮। ইনিংসে পাঁচ উইকেট নিলেন দ্বিতীয়বার। এর আগে, মিজোরামের বিরুদ্ধে ৯ রানে ৫ উইকেট নেন বরুণ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+