IPL 2024: রোহিত-অভিষেকের ভাইরাল ভিডিও নিয়ে আসরে ভেঙ্কি, হিটম্যানের নাইট যোগ নিয়েও দিলেন বড় আপডেট
মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে রোহিত শর্মার সম্পর্ক একেবারেই তলানিতে। আগামী মরশুমে হিটম্যানকে আর মুম্বই দলের জার্সিতে দেখা যাবে কিনা তা নিয়েও যথেষ্ট প্রশ্ন আছে। এই আবহে রোহিতের কলকাতা সফরের পর থেকে আগামী বছর তাঁর নাইট রাইডার্স দলে যোগ দেওয়া নিয়ে জল্পনা তৈরি হয়েছে। সৌজন্যে এক ভাইরাল ভিডিও। বিশেষ করে ইডেনে নাইটদের সহকারী কোচ অভিষেক নায়ারের সঙ্গে তাঁর আবেগপূর্ণ কথা বার্তা সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছিল।
রোহিত তাঁর দীর্ঘদিনের বন্ধু তথা বর্তমান কেকেআর দলের সহকারী কোচ অভিষেক নায়ারকে গল্প করতে করতে বলছিলেন তাঁর কিছু আবেগ অভিমানের কথা, যা শুনে ক্রিকেটভক্তরা ভালোই আঁচ করতে পারছিলেন বিষয়টি মুম্বই দলের আভ্যন্তরীন বিষয়। অভিষেক নায়ার ও রোহিত শর্মার কথাবার্তার ভিডিও প্রকাশ্যে আসার পর রোহিতের কেকেআর যোগের জল্পনা আরও বেড়েছে। সেই বিষয় নিয়ে এবার মুখ খুললেন কেকেআরের সিইও ভেঙ্কি মাইসোর।

এই বিষয়ে এবার মুখ খুললেন কেকেআরের শীর্ষকর্তা ভেঙ্কি মাইসোর। এই ভিডিও-র বিষয়ে ভেঙ্কি বলেন, "রোহিত এবং অভিষেক যে কবে থেকে ভালো বন্ধু, তা একমাত্র ঈশ্বরই জানেন। আমি এই ব্যাপারে কিছুই জানতাম না। বিষয়টি নিয়ে চায়ের কাপে ঝড় উঠেছে। কেউ এই বিষয় নিয়ে অকারণে গন্ডগোল তৈরি করেছে। কিছু মানুষের হাতে প্রচুর সময় আছে এগুলো করার জন্য।"
একইসঙ্গে রোহিতের কেকেআর দলে যোগ দেওয়া নিয়ে ভেঙ্কি মাইসোর বলেন, আমি ওদের কথা শুনেছি,ওরা অন্য বিষয় নিয়ে কথা বলছিল। রোহিত আর অভিষেক দীর্ঘদিনের বন্ধু। কিন্তু কেকেআরে আসা নিয়ে কোনও কথা বলেনি। কেউ বোধহয় বিষয়টি নিয়ে মজা করেছে।'
ইতিমধ্যেই আইপিএলের প্লে-অফে পৌঁছে গিয়েছে কেকেআর। ২০১৪ সালের পর এই প্রথম কেকেআর কোয়ালিফায়ারে গেল। আগামী রবিবার কেকেআর লিগের শেষ ম্য়াচ খেলবে গুয়াহাটিতে। প্রতিপক্ষ সঞ্জু স্য়ামসনের রাজস্থান রয়্যালস। মঙ্গলবার সন্ধ্যার পর কলকাতায় ফিরবেন শ্রেয়সরা। আগামী কয়েকদিন কলকাতাতেই থাকবে দল। কয়েক পর গুয়াহাটি যাবে নাইট ব্রিগেড।এবার ফাইনািলে উঠার পথে দুটি সুযোগ পাবে নাইটরা, কারণ তারা থাকছে টপ টু-তে।












Click it and Unblock the Notifications