IPL 2024: বরুণের পারফরম্যান্সের নেপথ্যে শাহরুখের অবদান! রেকর্ড গড়ে রহস্য ফাঁস কেকেআর স্পিনারের
সোমবার ইডেনে দিল্লির বিরুদ্ধে কেকেআরের জয়ের নায়ক বরুণ চক্রবর্তী। মাত্র ১৬ রানে ৩ উইকেট তুলে নেন বরুণ চক্রবর্তী। ম্যাচের সেরাও হন। শুধু দলের জয়েই অবদান রাখলেন না একইসঙ্গে রেকর্ডও গড়লেন। ম্যাচ শেষে তিনি জানান প্রত্যাবর্তনের রহস্য।
কেকেআর দলের নির্ভরযোগ্য ক্রিকেটারদের মধ্যে অন্যতম হলেন বরুণ চক্রবর্তী। চলতি ২০২৩ সালের নিলামের আগে তাঁকে রিটেনও করেছিল কেকেআর। সেই বরুণ চক্রবর্তী সোমবার ইডেন গার্ডেন্সে দিল্লি ক্যাপিটালস দলের বিরুদ্ধে কেকেআরের হয়ে এক অনন্য নজির গড়ে ফেললেন।

তাঁর দুরন্ত পারফরম্যান্সের নেপথ্যে আছে শাহরুখ খানের অবদানও। ম্যাচ শেষে বরুণ বলেন, "শাহরুখ ভাই কাল সবার সঙ্গে কথা বলেন। তিনি এই ব্যর্থতাকে গায়ে মাখতে না করেন। যা হয়েছে, তা দ্রুত ভুলে যাওয়াই ভালো। শুধু নিজের প্রতিভার প্রতি আস্থা রাখো।এর আগে শেষ দুই ম্যাচে আমরা ভালোভাবে ডিফেন্ড করতে পারিনি। কারণ দ্বিতীয় ইনিংসে উইকেট খুব শান্ত হয়ে গেছে এবং নিশ্চিতভাবেই প্রথম ইনিংসে আমরা বোলিং করতে যেতে পারতাম। পিচটাও একটু সহায়ক ছিল,"
সাংবাদিক সম্মেলনে বরুণ ইডেনের উইকেট সম্পর্কে আরও বলেন, 'বিষয়টি হল, অন্য পিচগুলো স্লো হয়েছে। এই পিচটা একটু বেশি টার্নিং ছিল। এটাই ছিল পার্থক্য। দৈর্ঘ্য মূলত সব ম্যাচের জন্য একই। উইকেটের আচরণ ঠিক কেমন। অন্য ম্যাচে এটা এতটা সাহায্য করছিল না কিন্তু এই উইকেট আমাদের বোলারদের দিয়েছে এবং সাহায্য করেছে।'
একইসঙ্গে বরুণ আরও বলেন, 'আপনি যদি ইডেন গার্ডেন্সে দেখেন যে সবাই বড় টোটাল পোস্ট করতে চায় এবং সব দলেরই এই ইতিবাচক অভিপ্রায় আছে, পাওয়ার প্লে-তে আমাদের বোলাররা ভালো বোলিং করেছে। তারা(দিল্লি) ১৯০ -২০০ স্কোর করতে পারত। আমার মনে হয়েছিল যে এখানে ১৯০ থেকে ২০০ রানের কাছাকাছি দিল্লি স্কোর করতে পারে।'
ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ে অবশ্য রোহিত-সিরাজের উল্টোসুরেই কথা বলেছেন বরুণ। তাঁর বক্তব্য, "আইপিএল বাকি ক্রিকেটের থেকে আলাদা। এটা মেনে নিতে হবে। গত মরসুমেও ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম ছিল। এ বারে সেই নিয়মকে বেশি ভাল কাজে লাগাচ্ছে দলগুলো। ব্যাটারেরা শুরু থেকে মারছে। তা নিয়ে বোলারদের হতাশার কোন কিছু নেই। এটার সঙ্গে মানিয়ে নিতে হবে।"












Click it and Unblock the Notifications