চেন্নাই সুপার কিংসকে ডোবাল জঘন্য ব্যাটিং, বৈভবের ব্যাটে ঝড়, জয় দিয়ে অভিযান শুরু রাজস্থান রয়্যালসের
আইপিএলে হতাশাজনকভাবে শুরু করল চেন্নাই সুপার কিংস। আজ গুয়াহাটিতে মহেন্দ্র সিং ধোনি-বিহীন নতুন লুকের সিএসকেকে ৪৭ বল বাকি থাকতে ৮ উইকেটে হারাল রাজস্থান রয়্যালস।
সঞ্জু স্যামসন-সহ চেন্নাই সুপার কিংসের তারকা ব্যাটাররা যেখানে ব্যর্থ, সেখানে ঝোড়ো অর্ধশতরান হাঁকাল বৈভব সূর্যবংশী।

বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং নিয়েছিলেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক তথা লোকাল বয় রিয়ান পরাগ। ১৯.৪ ওভারে ১২৭ রানেই গুটিয়ে যায় সিএসকে। সঞ্জু ও অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় দুজনেই ওপেন করতে নেমে ব্যক্তিগত ৬ রানে ফেরেন।
আয়ুষ মাত্রে ০, ম্যাথু শর্ট ২, সরফরাজ খান ১৭, কার্তিক শর্মা ১৮, শিবম দুবে ৬ রান করেন। জেমি ওভার্টন করেন সর্বাধিক ৪৩, ৩৬ বল খেলে। জোফ্রা আর্চার, নান্দ্রে বার্গার ও রবীন্দ্র জাদেজা নেন ২টি করে উইকেট। ব্রিজেশ শর্মা, সন্দীপ শর্মা ও রবি বিষ্ণোই তুলে নেন ১টি করে উইকেট।
জবাবে খেলতে নেমে ১২.১ ওভারেই ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় রাজস্থান রয়্যালস। ৪টি চার ও পাঁচটি ছয় দিয়ে সাজানো বৈভবের ১৭ বলে ৫২ রানের ইনিংস। যশস্বী জয়সওয়াল ৩৮ রানে অপরাজিত থাকেন। ধ্রুব জুরেল করেন ৯ বলে ১৮। পরাগ ১১ বলে ১৪ রানে অপরাজিত থেকে যান। অংশুল কম্বোজ নেন ২টি উইকেট।












Click it and Unblock the Notifications