সৌরভ গঙ্গোপাধ্যায় জন্মদিনে যে মোবাইল উপহার পেলেন তার দাম জানেন?
সৌরভ গঙ্গোপাধ্যায় জন্মদিনে স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় উপহার দিলেন ব্র্যান্ড নিউ এমআই আল্ট্রা ১১ মোবাইল। উপহারের এই মূল্য অমূল্য। কিন্তু চলুন দেখে নেওয়া যাক এই ফোনটির দাম কত, আর কী কী বৈশিষ্ট্য রয়েছে।

ব্র্যান্ড নিউ ফোন
ভারতে বুধবার ৭ জুলাই থেকে এই ফোন বিক্রি শুরু হয়েছে। শাওমি (Xiaomi)-র তরফে জানানো হয়েছিল এদিন বেলা ১২টা থেকে বিক্রি শুরুর কথা। ১২জিবি+ ২৫৬ জিবি ভ্যারিয়ান্ট বৈশিষ্ট্যসম্পন্ন ফোনের দাম ৬৯,৯৯৯ টাকা। স্টেট ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে কেউ কিনলে তাতে ছাড় মিলবে ৫ হাজার টাকা। স্যামসাং গ্যালাক্সি এস ২১ প্লাস, ভিভো এক্স ৬০ প্রো, ওয়ান প্লাস ৯ প্রো থেকে শুরু করে আইফোন ১২ মিনি ও আইফোন ১২-র সঙ্গে টক্কর দেবে এই নতুন মোবাইলটি।

ক্যামেরা কোয়ালিটি
এই ফোনটির বিশেষত্ব হলো ক্যামেরা সিস্টেম। এতে রয়েছে ৫০ মেগাপিক্সেল স্যামসাং জিএন ২ ১/১.১২ ইঞ্চি সেন্সর, সেই সঙ্গে রয়েছে ৪৮ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং ৪৮ মেগাপিক্সেল টেলিফোটো সেন্সর ৫এক্স অপটিক্যাল জুম-সহ। পিছনের দিকে ক্যামেরা মডিউলের পর রয়েছে ১.১ ইঞ্চি সেকন্ডারি ডিসপ্লে। ছবির কোয়ালিটি দুর্দান্ত, এমনকী তীব্র বেগে ছুটে চলা কিছুর ছবি তুলতে গেলেও হতাশ হতে হবে না ফোন ব্যবহারকারীদের।

অন্যান্য বৈশিষ্ট্য
ফোনের সামনের দিকে রয়েছে ৬.৮ ইঞ্চির ডব্লিউকিউএইচডির (WQHD) সঙ্গে সুপার এএমওএলইডি (AMOLED) ডিসপ্লে, ১২০ হার্জ রিফ্রেশ রেট-সহ। কার্ভড ডিসপ্লে-র ব্রাইটনেস সাপোর্ট ১৭০০ নিট (nit), যা স্যামসাং গ্যালাক্সি এস ২১ আলট্রার (১৫০০ নিট) থেকে বেশি। এই ফোনে রয়েছে স্ন্যাপড্রাগন ৮৮৮ এসওসি (SoC), ১২ জিবি ব্যৃাম (RAM) এবং ২৫৬ জিবি স্টোরেজ। ৬৭ ডব্লুউ ফাস্ট চার্জিং সাপোর্ট-সহ এই ফোনটিতে রয়েছে ৫০০০ অ্যাম্পিয়ার ঘণ্টা (mAh)ব্যাটারি।

প্রিয়জনকে উপহার
সৌরভ গঙ্গোপাধ্যায়কে এই ফোনটিই জন্মদিনে উপহার হিসেবে দিয়েছেন স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়। প্রিয়জনকে তাই আপনিও উপহার দিতে পারেন ব্র্যান্ড নিউ ফোন। ফোন কেনা যাঁদের শখ তাঁরাও হাতে নিতে পারেন দাদার মোবাইল।
(ছবি- শাওমি ও ডোনা গঙ্গোপাধ্যায়ের ইনস্টাগ্রাম)












Click it and Unblock the Notifications