'সৌরভ আসছে, নিজেকে আটকাতে পারলাম না!', 'ভূমিপুত্র' মহারাজকে নিয়ে কেন এমন বললেন অমিত শাহ

'সৌরভ আসছে, নিজেকে আটকাতে পারলাম না!', 'ভূমিপুত্র' মহারাজকে নিয়ে কেন এমন বললেন অমিত শাহ

জল্পনার অবসান! ভোটের আগে এই মুহূর্তে বঙ্গ রাজনীতিতে যাঁর অভিষেকের সম্ভাবনাকে ঘিরে তুমুল সোরগোল, সেই সৌরভের সঙ্গে দিল্লিতে কি এক মঞ্চে দেখা যাবে অমিত শাহকে? রবিবার রাত থেকেই এই জল্পনা দানা বাঁধছিল। শেষপর্যন্ত সোমবার একমঞ্চে সৌরভ-অমিত শাহ।

অরুণ জেটলির মূর্তি উন্মোচনে সৌরভ-অমিত

অরুণ জেটলির মূর্তি উন্মোচনে সৌরভ-অমিত

তবে কোনও রাজনৈতিক মঞ্চ নয়, দিল্লিতে ফিরোজ শাহ কোটলা ক্রিকেট স্টেডিয়ামে প্রয়াত অরুণ জেটলির মূর্তি উন্মোচন অনুস্থানে বোর্ডের প্রধান হিসেবে সৌরভ এদিন হাজির ছিলেন। অন্যদিকে কেন্দ্রীয় স্বারাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আমন্ত্রিত হিসেবে এই অনুষ্ঠানে সৌরভের সঙ্গে একমঞ্চে পাওয়া যায়।

কেন সৌরভকে নিয়ে জল্পনা

কেন সৌরভকে নিয়ে জল্পনা

বাম জমানায় অশোক ভট্টাচার্য থেকে বর্তমান তৃণমূল শাসকদের সঙ্গে সৌরভের সুসম্পর্ক রয়েছে। অন্যদিকে সৌরভের সঙ্গেই অমিত শাহের পুত্র জয় শাহ একসঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ড সামলাচ্ছেন। গেরুয়া শিবিরের সঙ্গে ও মহারাজের দারুণ সম্পর্ক। তাই ভোটের আগে ভূমিপুত্রই যখন মুখ্যমন্ত্রী হবেন বলে অমিত শাহ জোর গলায় জানিয়ে গিয়েছেন, তখন গেরুয়া শিবির সৌরভকে দল নিতে পারে বলে জল্পনা।

আচমকা রাজভবনে সৌরভ

আচমকা রাজভবনে সৌরভ

বাংলায় ভোটে জিততে রাজ্যে বড় মুখের খোঁজে বিজেপি। সেই কারণেই দেশের প্রাক্তন অধিনায়ক ও বর্তমান বিসিসিআই প্রেসিডেন্টকে পেতে বিজেপির থেকে তৎপরতা রয়েছে বলে রাজনৈতিক মহলে নানা জল্পনা রয়েছে। ভোটে জিতলে বাংলার ভূমিপুত্রই মুখ্যমন্ত্রী হবে বলে অমিত শাহ ইঙ্গিত দিয়েছেন। আর এখানেই তাই সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম হাওয়ায় ভাসছে। সেক্ষেত্রে ভোটে জয়ের পর অরাজনৈতিক ব্যক্তিত্ব সৌরভকে মুখ্যমন্ত্রী করে বিজেপি চমক দিতে পারে বলেও জল্পনা। এর মাঝেই রবিবার রাজ্যপালের সঙ্গে সৌরভের সৌজন্য সাক্ষাৎ, যারপর সোমবার অমিত শাহের সঙ্গে একমঞ্চে মহারাজ! রাজনীতির কারবারীরা তাই ২৪ ঘন্টার মধ্য়ে ২ ঘটনাকে সরল সমীকরণে ফেলতে নারাজ।

'সৌরভ আসছে, নিজেকে আটকাতে পারলাম না!'

'সৌরভ আসছে, নিজেকে আটকাতে পারলাম না!'

সেই সঙ্গেই অমিত শাহ আজ আবার 'সৌরভ আসছে, নিজেকে আটকাতে পারলাম না!' বলে প্রতিক্রিয়া দেন। এদিন স্বারাষ্ট্রমন্ত্রী বলেন, 'ফিরোজ শাহ কোটলার প্রয়াত অরুণ জেটলির মূর্তি উন্মোচনের অনুষ্ঠান। দিল্লির এই ক্রিকেট স্টেডিয়াম ভারতীয় ক্রিকেটের অনেক অধ্যায়ের সাক্ষী। শ্রী অরুণ জেটলির ছেলে রোহন আমায় নিমন্ত্রণ করতে, প্রথমে দ্বিধায় পড়েছিলাম। ক্রিকেটের পীঠস্থানে আমার কী কাজ। কিন্তু যখন সৌরভ আসছে শুনলাম,গম্ভীর থাকবে জানলাম, তখন আর নিজেকে আটকে রাখতে পারলাম না। এরপরই, অরুণজীকে শ্রদ্ধা জানিয়ে ওনার মূর্তি উন্মোচনে উপস্থিত থাকব বলে সিদ্ধান্ত নিয়ে ফেলি। '

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+