IPL 2022:উমরানকে জাতীয় দলে সুযোগ দেওয়া নিয়ে বড় মন্তব্য প্রাক্তন নির্বাচক প্রধানের, তুলে আনলেন সিরাজের প্রসঙ্গ
উমরানকে ভারতীয় দলে সুযোগ দেওয়া নিয়ে বড় মন্তব্য এমএসকে'র
চলতি আইপিএল-এ উমরান মালিকের দুরন্ত গতির বিস্ফোরণ দেখে তাঁকে জাতীয় দলে সুযোগ দেওয়ার জন্য বিভিন্ন মহল থেকে যেখানে আওয়াজ তোলা হচ্ছে, সেখানে ধীরে চলো নীতি অবলম্বন করার কথা জানালেন বিসিসিআই-এর প্রাক্তন প্রধান নির্বাচক এমএসকে প্রসাদ।

ঘরোয়া ক্রিকেট খেলানো উচিৎ উমরান মালিককে:
এমএসকে মনে করেন উমরানকে নিয়ে তাড়াহুড়ো করার কোনও প্রয়োজন নেই। ঘরোয়া ক্রিকেট গোটা একটা মরসুম খেলার পর এবং ইন্ডিয়া এ দলেরর সঙ্গে কয়েকটি সফরের পর আন্তর্জাতিক স্তরে খেলার জন্য পুরোপুরি তৈরি হবেন উমরান মালিক। এই প্রসঙ্গে তিনি হায়দরাবাদের পেসার মহম্মদ সিরাজের প্রসঙ্গ তুলে এনেছেন। এমএসে প্রধান নির্বাচক থাকাকালীন এই একই পদ্ধতির মধ্যে যেতে হয়েছিল সিরাজকে।

এমএসকে প্রসাদের বক্তব্য:
এমএসকে প্রসাদের কথায়, "আমার মনে হয় ভারতীয় দলে উমরান মালিককে দ্রুততার সঙ্গে সামিল না করে তাঁকে একটা পদ্ধতির মধ্যে দিয়ে গ্রুম করা উচিৎ। আমি জানি ১৫০ কিমি/ঘণ্টা বেগে বোলিং করাটা একেবারেই সহজ বিষয় নয়। কিন্তু আপনি যদি ওর চয়ন করেন আন্তর্জাতিক সার্কিটের জন্য এবং ও যদি ভাল করতে না পারে, ও হতাশ হয়ে পড়বে এবং করার কিছুই থাকবে না। ঘরোয়া ক্রিকেটে একটা গোটা মরসুম এবং কিছু ইন্ডিয়া এ ট্যুর ওকে মহম্মদ সিরাজের মতোই দক্ষ বোলার করে তুলবে।"

উমরানকে তৈরি করার জন্য সানরাইজার্স হায়দরাবাদকে কৃতিত্ব প্রসাদের:
উমরান মালিকের মতো এই রকম প্রতিভাবান তরুণ পেসারকে তুলে আনার জন্য এবং লাগাতার তাঁকে সুযোগ দিয়ে বিভিন্ন পরিস্থিতিতে দক্ষ করে তোলার জন্য সানরাইজার্স হায়দরাবাদকে কৃতিত্ব দিয়েছেন এমএসকে প্রসাদ। তিনি বলেছেন, "আমি জানি খুব কম ক্রিকেটারের ১৫০কিমি/ঘণ্টা গতিতে বোলিং করার ক্ষমতা রাখেন। ওর বোলিং আমি উপভোগ করি। সানরাইজার্স হায়দরাবাদের অবশ্যই এর জন্য কৃতিত্ব প্রাপ্য, ওরা ওর (উমরানের) পাশে থেকেছে।"

চলতি আইপিএল-এ উমরান মালিকের পারফরম্যান্স:
এই আইপিএল-এ ক্রমাগত গতির ঝড় তুলেই চলেছেন উমরান মালিক। ১৫৩ বা ১৫৪ কিমি বেগে বোলিং করাটা এখন তাঁর কাছে জল-ভাতের মতো হয়ে দাঁড়িয়েছে। শুধু এই আইপিএল-এই নয়, গত বছর আইপিএল-এও ১৫০কিমি/ঘণ্টা বেগে বোলিং করে তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি। উমরান দিল্লি ক্যাপিটলসের বিরুদ্ধে ১৫৬.৯কিমি/ঘণ্টা বেগে বোলিং করেছেন। আইপিএল ২০২২-এ বেগুনী টুপির লড়াইয়ে আট নম্বরে রয়েছেন। ১০ ম্যাচে তাঁর সংগ্রহ ১৫ উইকেট। সেরা বোলিং ফিগার ৫/২৫।
-
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি












Click it and Unblock the Notifications