ওয়াকার ইউনিস নন, এই তিন ভারতীয় তারকা উমরানের আদর্শ, জানালেন স্বয়ং
ওয়াকার ইউনিস নন, এই তিন ভারতীয় তারকা উমরানের আদর্শ, জানালেন স্বয়ং
কিছু দিন আগে অস্ট্রেলিয়ার কিংবদন্তি পেসার ব্রেট লি জানিয়েছিলেন, উমরান মানিককে দেখে তাঁর ওয়াকার ইউনিসের কথা মনে পড়ে। তবে, চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের ওয়াকার ইউনিস নয়, তাঁর আদর্শ নিজের দেশের তিন তারকা পেসার জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি এবং ভুবনেশ্বর কুমার।

উমরান মালিকের আদর্শ:
আইপিএল-এ গতির ঝড় তুলে প্রতি ম্যাচে খবরের শিরোনামে জায়গা করে নেওয়া উমরান মালিক গোটা বিশ্বের ক্রিকেটপ্রেমীদের আগ্রহনের অন্যতম কারণ হয়ে উঠেছেন। তাঁকে নিয়ে আলোচনা সর্বত্র। ব্রেট লি জানিয়েছেন তাঁকে দেখে ওয়াকার ইউনিসের কথা মনে পড়ে। তবে, উমরান নিজে জানিয়েছেন তাঁর আদর্শ ওয়াকার ইউনিস নন, তিনি যাঁদের দেখে এগিয়ে চলেছেন তাঁরা হলেন জসপ্রীত বুমারাহ, মহম্মদ শামি এবং ভুবনেশ্বর কুমার।

উমরানের বক্তব্য:
তিন ভারতীয় তারকাকে নিজের আদর্শ হিসেবে তুলে ধরে উমরান মালিক বলেছেন, "আমি ওয়াকার ইউনিসকে অনুসরণ করি না। আমার এটা স্বাভাবিক অ্যাকশন। আমার আদর্শ হলেন (জসপ্রীত) বুমরাহ, (মহম্মদ) শামি এবং ভুবনেশ্বর (কুমার) ভাই। আমি এঁদের অনুসরণ করে এসেছি।"

ভারতীয় দলে ডাক:
আইপিএল-এ অনবদ্য পারফরম্যান্সের কারণে ভারতীয় দলের দরজা খুলে গিয়েছে উমরান মালিকের সামনে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজে ডাক পেয়েছেন উমরান। সাবধানী উমরান জানিয়েছেন, জাতীয় দলে ডাক পেয়ে খুশি হলেও আনন্দে ভেসে যাননি। তিনি বলেছেন, "(আনন্দে) বয়ে যাওয়ার কোনও কারণ নেই। আমি দেশের হয়ে নিজের সেরাটা দিতে চাই। আমি এই পাঁচ ম্যাচে সুযোগ পয়েছি (সেরাটা দেওয়ার)। আমার লক্ষ্য থাকবে যাতে আমরা এই পাঁচ ম্যাচ জিততে পারি। আমি যাতে পারফর্ম করতে পারি এবং একার হাতে ভারতকে জেতাতে পারি।"

আইপিএল-এ পারফরম্যান্স:
ক্রমাগত ১৫০কিমি/ঘণ্টা বেগে বোলিং করার ক্ষমতা রাখেন জম্মু-কাশ্মীর থেকে উঠে আসা উমরান মালিক। তিনি সর্বোচ্চ ১৫৭কিমি/ঘণ্টা বেগে সদ্য সমাপ্ত আইপিএল বোলিং করেছেন। ২০২১ আইপিএল-এও তিনি ১৫০কিমি/ঘণ্টা বেগে বোলিং করেছিলেন কিন্তু সকলের নজরে আসেন এই বছর। সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায় চতুর্থ স্থানে শেষ করেন উমরান। ১৪ ম্যাচে তিনি ২২ উইকেট সংগ্রহ করেন। তাঁর সেরা বোলিং ফিগার ২৫/৫।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications