IPL 2022: গতির ঝড় তুলে আইপিএল-এ সেরা বোলারদের তালিকায় স্টেন-রাবাডার পাশে উজ্জ্বল উমরান, শীর্ষে কোন তারকা?
IPL 2022: গতির ঝড় তুলে আইপিএল-এ সেরা বোলারদের তালিকায় স্টেন-রাবাডার পাশে উজ্জ্বল উমরান, শীর্ষে কোন তারকা?
বিশ্ব ক্রিকেটের আলোচনার অন্যতম চরিত্র হয়ে উঠেছেন উমরান মালিক। আইপিএল-এর মঞ্চকে কাজে লাগিয়ে প্রতিনিয়ত প্রতিভার নিজের প্রতিভার প্রমাণ দিয়ে চলেছে কাশ্মীরের এই তরুণ পেসার। ক্রমাগত বোলিং করে চলেছে ১৫০কিমি/ঘণ্টা বেগে। ২০২১ আইপিএল-এ উমরানের গতি তাক লাগিয়ে দিয়েছিল বিশ্বের ক্রিকেটপ্রেমীদের। এই আইপিএল যেন প্রতি ম্যাচেই নিজেকে ছাপিয়ে যাওয়ার লড়াই করছেন উমরান। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে তাঁর দ্রুততম বলটি ছিল ১৫৩.১কিমি/ঘণ্টা বেগে। নক নজরে দেখে নিন আইপিএল-এর ইতিহাসের সেরা দ্রুততম বল কারা করেছেন।

শন টেট (অস্ট্রেলিয়া, রাজস্থান রয়্যালস):
আইপিএল-এর ইতিহাসে দ্রুততম বলটির মালিক এখনও পর্যন্ত শন টেট। ২০১১ আইপিএল-এ অ্যারন ফিঞ্চ'কে ১৫৭.৭ কিমি/ঘণ্টা বেগে বল করেছিলেন টেট। রাজস্থান রয়্যালস বনাম দিল্লি ডেয়ারডেভিলস ম্যাচে এই বলটি করেছিলেন টেট। সেই সময়ে তিনি খেলতেন রাজস্থানের হয়ে। দিল্লির হয়ে খেলতেন ফিঞ্চ।

এনরিচ নোকিয়া (দক্ষিণ আফ্রিকা, দিল্লি ক্যাপটলস):
২০২০ আইপিএল-এর সংস্করণে ক্রমাগত এনরিচ নোকিয়া বাকরুদ্ধ করে দিয়েছিলেন প্রত্যেকে নিজের গতির কারণে। ক্রমাগত ১৫০কিমি উইপর গতিতে বল করে গিয়েছিলেন তিনি। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচে ১৫৬.২ কিমি/ঘণ্টা বেগে বোলিং করেছিলেন তিনি। যদিও তাঁর সেই বলকে স্কুপ করে বাউন্ডারিতে পাঠিয়েছিলেন জস বাটলার। তবে, হতদম হয়ে পড়েননি নোকিয়া। তিনি ফিরে আসেন ১৫৫.২১ কিমি/ঘণ্টা বেগে বল নিয়ে। যা উড়িয়ে দিয়েছিল বাটলারের স্টাম্প। এটি আইপিএল-এর ইতিহাসে তৃতীয় দ্রুততম বল। এছাড়াও ১৫৪.৭৪ কিমি/ঘণ্টা, ১৫৪.২১ কিমি/ ঘণ্টা এবং ১৫৩.৭২ কিমি/ঘণ্টা বেগে বোলিং করেছেন নোকিয়া।

ডেল স্টেইন (দক্ষিণ আফ্রিকা, ডেকান চার্জার্স)
দ্রুততম বোলারদের তালিকা নিয়ে আলোচনা হবে এবং ডেল স্টেইন সেই তালিকায় থাকবে না তা কখনও হতে পারে। ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা বোলা ডেল। ২০১২ সালে ডেকন চার্জার্সের হয়ে খেলার সময়ে ১৫৪.৪০ কিমি/ঘণ্টা বেগে বল করেছিলেন স্টেইন। আইপিএল-এর ইতিহাসে পঞ্চম দ্রুততম বল এটি।

কাগিসো রাবাডা (দক্ষিণ আফ্রিকা, দিল্লি ক্যাপিটলস)
গত তিন মরসুমে আইপিএল-এ অনবদ্য পারফর্ম করেছেন কাগিসো রাবাডা। ২০১৯ আইপিএল-এ ১২ ম্যাচে ২৫টি উইকেট পেয়েছিলেন রাবাডা। অল্পের জন্য সেই মরসুমে বেগুনি টুপি জেতা হয়নি তাঁর ২০২০ সালে ৩০টি উইকেট নিয়ে বেগুনি টুপি জিতেছিলেন রাবাডা। বিগত কয়েক বছরে আইপিএল-এ একাধিক বার ১৫০কিমি/ঘণ্টা বা তার বেশি বেগে বল ১৬ বার বল করেছেন রাবাডা। দিল্লি ক্যাপিটলসের হয়ে খেলার সময়ে তাঁর সর্বোচ্চ গতি আইপিএল-এ ১৫৪.২৩ কিমি/ঘণ্টা। ১৫৩.৯১ কিমি/ঘণ্টা বেগেও বোলিং করেছেন তিনি।

লকি ফার্গুসন (নিউজিল্যান্ড, কলকাতা নাইট রাইডার্স)
আইপিএল-এ দ্রুততম বোলারদের তালিকায় নাম রয়েছে নিউজিল্যান্ডের বিধ্বংসী পেসার লকি ফার্গুসনেরও। লকি কেকেআর-এর জার্সিতে ২০২০ সালে দ্রুত বলটি করেছিল। বলটির গতিবেগ ছিল ১৫৩.৮৪ কিমি/ঘণ্টা

জোফ্রা আর্চার (ইংল্যান্ড):
আইপিএল-এ দ্রুততম বোলারদের তালিকায় জোফ্রা আর্চারের নাম না থাকলেই বেশি অবাক হত সমর্থকেরা। এই তালিকায় প্রত্যাশিত ভাবেই জায়গা করে নিয়েছে আধুনিক ক্রিকেটে অন্যতম বিধ্বংসী বোলার। ১৫০ কিমি/ঘণ্টা বেগে ক্রমাগত বোলিং করার ক্ষমতা রাখেন জোফ্রা। তাঁর সর্বোচ্চ গতি ১৫৩.৬২ কিমি/ঘণ্টা।

উমরান মালিক (ভারত, সানরাইজার্স হায়দরাবাদ):
প্রথম ভারতীয় বোলার হিসেবে ক্রমাগত ১৫০ কিমি/ঘণ্টা'র বেশি বা তার আশে পাশে বোলিং করে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন উমরান মালিক। জম্মু-কাশ্মীর থেকে উঠে আসা এই পেসার গুজরাত টাইটানসের বিরুদ্ধে দ্রুততম বলটি করলেন যার বেগ ছিল ১৫৩.৩ কিমি/ঘণ্টা। এটি ছাড়া এই ম্যাচে তাঁর কয়েকটি বলের গতি ছিল ১৫১ কিমি/ ঘণ্টা, দু'বার ১৫০ কিমি/ঘণ্টা, ১৪৯ কিমি/ ঘণ্টা। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে তিনি ১৫৩.১ কিমি/ঘণ্টা বেগে সর্বোচ্চ গতির বলটি করেছিলেন।
-
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি












Click it and Unblock the Notifications