U19 Asia Cup: ব্যাট হাতে বিধ্বংসী বৈভব, দুরন্ত বোলিং বঙ্গ বোলারের, শেষ চারের টিকিট নিশ্চিত ভারতের

অনূর্ধ্ব- ১৯ এশিয়া কাপের সেমিফাইনালে ভারত। বুধবার শারজায় গ্রুপ লিগের শেষ ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহিকে হেলায় হারিয়ে শেষ চারের টিকিট নিশ্চিত করে নিল ভারতীয় যুবরা। ব্যাটে রান পেলেন বৈভব সূর্যবংশী এবং বল হাতে দাপট দেখালেন বাংলরা যুধাজিৎ গুহ।

প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে হারলেও দ্বিতীয় ম্যাচে অবশ্য জাপানের বিরুদ্ধে বিরাট ব্যবধানে জয় হাসিল করে ভারতীয় অনূর্ধ্ব- ১৯ দল। কিন্তু তাও শেষ চারের টিকিট পেতে সংযুক্ত আরব আমিরশাহিকে হারাতেই হত ভারতীয় দলকে। বুধবার শারজায় সেই কাজটা সহজ ভাবেই করলেন ভারতীয় যুব ক্রিকেটাররা। ১০ উইকেটে জয় পেয়ে ভারতীয় দল এশিয়া কাপের সেমিফাইনালে পৌঁছে গেল।

Suryavanshi

বুধবার শারজায় টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় সংযুক্ত আরব আমিরশাহি দল। কিন্তু ভারতীয় দল শুরু থেকে আঁটোসাটো বোলিং করতে থাকে। এরফলে ৪৪ ওভারে ১৩৭ রানেই অল আউট হয়ে যায় আমিরশাহি। ওপেনার আরিয়ান সাক্সেনাকে ৯ রানে আউট করে প্রতিপক্ষ শিবিরে প্রথম ধাক্কা দেন যুধাজিত।

ইয়ায়িন রাইকে ০ রানে আউট করেন চেতন শর্মা। ডিসুজা ১৭ রানে আউট হলেন হার্দিক রাজের বলে।
আমিরশাহি দলের হয়ে মহম্মদ রায়ান দলের হয়ে সব থেকে বেশি ৩৫ রান করেন। ৪৮ বলের ইনিংসে রায়ান ৩টি চার ও ১টি ছক্কা মারেন। এছাড়া অধিনায়ক আয়ান খান ৫ রানে আউট হন। সূরি ১৬ রান করেন। এরপরক আমিরশাহি দলের কোনও ব্যাটারই রান পেলে না।

ভারতের হয়ে ৭ ওভারে ১৫ রান দিয়ে ৩ উইকেট নিলেন যুধাজিৎ গুহ। দুটি করে উইকেট পেলেন না চেতন শর্মা, হার্দিক রাজ। কার্তিকেয় এবং আয়ূষ মাথরে একটি করে উইকেট পেলেন। আইপিএল নিলামে চমক দেওয়ার পর গত ম্যাচে ব্যাট হাতে সফল হননি বৈভব। ফলে এই ম্যাচে তার দিকে নজর ছিল।

ব্যাট করতে নেমে ভারতের দুই ওপেনার বিধ্বংসী ব্যাটিং করলেন। প্রথম দুই ম্যাচে রান না পেলেও এই ম্যাচে ৪৬ বলে ৭৬ রানে অপরাজিত থাকলেন বৈভব। তিনটি চার এবং ছয়টি ছক্কা মারেন। সেইসঙ্গে নিজের প্রতিভার প্রতি সুবিচার করলেন। অন্য ওপেনার আয়ূশ ৫১ বলে ৬৭ রান করলেন। আয়ূশ চারটি করে চার ও ছক্কা মারেন। ১৬.১ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত। এই জয়ের ফলে ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে এ-গ্রুপের দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে উঠল ভারত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+