Ranji Trophy: রঞ্জিতে ব্যাট হাতে রেকর্ড তনুষ-তুষার জুটির, শেষ উইকেটে জোড়া শতরান করে গড়লেন নজির
একদিকে যখন রঞ্জি ট্রফির প্রতি চরম অনীহা প্রকাশ করে এই টুর্নামেন্ট খেলছেন না ঈশান কিষাণ-শ্রেয়স আইয়াররা তখন দেশের সাবেকি এই ক্রিকেট টুর্নামেন্টে ইতিহাস সৃষ্টি হচ্ছে। রেকর্ডের আরও এক নাম রঞ্জি ট্রফি। চলতি মরশুমে একের পর এক রেকর্ড সৃষ্টি হচ্ছে রঞ্জি ট্রফিতে, মঙ্গলবার সেই তালিকায় হল আরও একটি সংযোজন।
মুম্বই বনাম বরোদা ম্যাচে দশ নম্বরে ব্যাট করতে নামা তনুষ কোটিয়ান-তুষার দেশপাণ্ডে জুটি শেষ উইকেটে ২৩২ রান তুলল। যা রেকর্ড বুকে জায়গা করে নিল। মুম্বইয়ের দুই বোলার ব্যাট হাতে মায়াবী ইনিংস খেললেন। তনুষ ৯টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ১১৫ বলে ব্যক্তিগত শতরান পূর্ণ করেন। তিনি শেষমেশ ১০টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ১২৯ বলে ১২০ রান করে অপরাজিত থাকেন।

অন্যদিকে ১১ নম্বরে ব্যাট করতে নামা তুষার দেশপাণ্ডে ৯টি চার ও ৬টি ছয়ের সাহায্যে ১১২ বলে শতরান করেন। তিনি শেষ পর্যন্ত ১০টি চার ও ৮টি ছক্কার সাহায্যে ১২৯ বলে ১২৩ রান করে আউট হন। সেই সঙ্গে এই জুটিরও সমাপ্তি হয়। উভয়ের ক্রিকেটারেরই ফার্স্ট ক্লাস ক্রিকেটে এটি প্রথম শতরান।
দ্বিতীয় ইনিংসে ২২৭ রানেই ৯ উইকেট পড়ে যায় মুম্বইয়ের সেখান থেকে এই জুটি ৫৬৯ রানে দলকে নিয়ে যান।
স্বা্ধীনতার আগে কোনও ভারতীয় ব্যাটিং জুটির মধ্যে প্রথম শ্রেণীর ক্রিকেটে ইনিংসের শেষ উইকেটে সর্বোচ্চ পার্টনারশীপ রয়েছে চান্দু সারওয়াতে ও শুটে বন্দ্যোপাধ্যায়ের ২৪৯ রানের। ইন্ডিয়ান্স বনাম সারে ম্যাচে ১৯৪৬ সালে এই রেকর্ড হয়েছিল। স্বাধীনতার পর এই রেকর্ড আছে
অজয় শর্মা ও মনিন্দর সিং জুটির।১৯৯১-৯২ দিল্লি বনাম মুম্বই ম্যাচে এই জুটি করেছিল ২৩৩ রান। এটাই স্বাধীনতার পর ভারতের প্রথম শ্রেণির ক্রিকেটে শেষ উইকেটে সর্বোচ্চ রানের পার্টনারশিপ। তবে মঙ্গলবার এক রানের জন্য রেকর্ড ছুঁতে পারলেন না তনুষ কোটিয়ান-তুষার দেশপাণ্ডে জুটি।শেষ উইকেটে ২৩২ রান তুলল মুম্বইয়ের এই জুটি। তবে অবশ্যই ইতিহাসের পাতায় জায়গা করে নিল এই ইনিংস।
HISTORY MADE TODAY AT RANJI TROPHY:
— CricketMAN2 (@ImTanujSingh) February 27, 2024
- No.10 Tanush Kotian scored 120*(129).
- No.11 Tushar Deshpande scored 123(129).
- First in 78 Years, No.10 & 11 player score 100s in FC History.
- Tushar scored HS by No.11 in Ranji history.
- The Iconic Moments in Ranji & FC History...!!!! pic.twitter.com/SrT3S90zxv
এরপর এই তালিকায় আছে শাহবাজ নাদিম-রাহুল শুক্লার ১৯১ রানের পার্টনারশিপ। ২০২১-২২ সালে ঝাড়খন্ড বনাম নাগাল্যান্ড ম্যাচে এই রান করেছিলেন শাহবাজ নাদিম-রাহুল শুক্লা জুটি।২০১৭-১৮ সালে বাবা ইন্দ্রজিৎ-বিজয়কুমার গোহিল- ১৭৮ রান করেন ভারত রেড বনাম ভারত ব্লু-র ম্যাচে শেষ উইকেটে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications