AUS vs IND: বছর শেষে টেস্টের বিরাট লড়াই, ভারত-অস্ট্রেলিয়া ৫ ম্যাচের সূচি ঘোষণা, জানুন দিনক্ষণ

জল্পনার অবসান, ঘোষিত হল ২০২৪-২৫ সালের বর্ডার-গাভাসকর ট্রফির পূর্ণাঙ্গ সূচি। দীর্ঘ কয়েক দশক পর আবার ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ হতে চলেছে পাঁচ ম্যাচের। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠার ক্ষেত্রে এই সিরিজ নির্ণায়ক ভূমিকা নিতে পারে।

বিসিসিআই ও ক্রিকেট অস্ট্রেলিয়া আগেই ঘোষণা করেছিল, বর্ডার-গাভাসকর ট্রফি হবে পাঁচ ম্যাচের সিরিজ। ১৯৯১-৯২ মরশুমের পর এই প্রথম পাঁচ টেস্টের সিরিজে মুখোমুখি হচ্ছে ভারত ও অস্ট্রেলিয়া। বর্ডার-গাভাসকর ট্রফির সূচি মঙ্গলবার সরকারিভাবে ঘোষণা হয়ে গেল। দেড় মাসের সফরে পাঁচটি টেস্ট ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। এরমধ্যে একটি আবার দিন রাতের টেস্ট ম্যাচ।

India vs Australia Test series 2024-25

ভারত তাদের বহুল প্রত্যাশিত ৫-টেস্ট সিরিজের প্রথমটি অস্ট্রেলিয়ার পার্থে ২২ নভেম্বর থেকে খেলবে এবং সিরিজে ৬ ডিসেম্বর থেকে অ্যাডিলেড ওভালে দুই দলের মধ্যে একটি দিবা-রাত্রির টেস্টও দেখাবে। মঙ্গলবার, ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে গ্রীষ্মকালীন হোম ম্যাচের সময়সূচী ঘোষণা করা হয়েছে। বর্ডার-গাভাসকর ট্রফি বছর শেষে টেস্টের বিরাট আর্কষণ।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসাবেই পাঁচ ম্যাচের এই টেস্ট সিরিজ হবে। প্রথম টেস্ট হবে ২২ থেকে ২৬ নভেম্বর পারথে, দ্বিতীয় টেস্ট ম্যাচ হবে ৬ থেকে ১০ই ডিসেম্বর অ্যাডিলেডে। এই ম্যাচটি হবে দিনরাতের। ১৪ থেকে ১৮ ডিসেম্বর ব্রিসবেনে হবে তৃতীয় টেস্ট ম্যাচ। ২৬ থেকে ৩০ ডিসেম্বর মেলবোর্নে হবে বক্সিং ডে টেস্ট। এটি সিরিজের চতুর্থ ম্যাচ। শেষ ম্যাচ হবে ২০২৫ সালে ৩ থেকে ৭ জানুয়ারি। যা নিউইয়ার টেস্ট।

এই সূচিতে রয়েছে দিনরাতের টেস্টও। অস্ট্রেলিয়ায় দিন-রাতের টেস্ট ভারতের কাছে খুব একটা স্বস্তির নয়। এর আগে অস্ট্রেলিয়া সফরে ভারতের টেস্ট সিরিজ শুরু হয়েছিল অ্যাডিলেডে। দিন-রাতের টেস্টে লজ্জাজনক ভাবে হেরেছিল বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় দল। অ্যাডিলেডে গোপালি বলের টেস্টের দ্বিতীয় ইনিংসে মাত্র ৩৬ রানেই গুটিয়ে গিয়েছিল ভারতের ইনিংস। ভারত বর্তমানে দিন রাতের টেস্ট খেলতে খুব একটা আগ্রহী নয়।

শেষবার ভারতের অস্ট্রেলিয়া সফর স্মরণীয় হয়ে থাকবে। কারণ প্রথম ম্যাচে লজ্জাজনকভাবে হারলেও সিরিজে দুরন্ত প্রত্যাবর্তন করে ভারত। অজিঙ্ক রাহানের নেতৃত্বে সিরিজ জয় ভারতের। ঋষভ পন্থ, হনুমা বিহারি, সিরাজদের মতো ক্রিকেটারাই সিরিজে জয় ছিনিয়ে আনেন। এরপর ২০২৩ সালে ভারত নিজেদের ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাভাসকর ট্রফিতে জয় পেয়েছে। এমনকি চলতি বছরের শুরুতে ইংল্যান্ডের বিরুদ্ধেও সিরিজে ৪-১ ফলে জয় পেয়েছে রোহিত ব্রিগেড।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+