T20 World Cup 2024: সর্বোচ্চ রান থেকে সর্বাধিক উইকেট, বিশ্বকাপের গ্রুপ পর্বের সব তথ্য ও পরিসংখ্যান জানুন
ওয়েস্ট ইন্ডিজ বনাম আফগানিস্তান ম্যাচের মধ্য দিয়েই টি২০ বিশ্বকাপের গ্রুপ পর্বের সমাপ্তি ঘটেছে। আগামীকাল থেকে শুরু হবে সুপার ৮ পর্ব।। টি২০ বিশ্বকাপের সুপার ৮ পর্বে সমস্ত গ্রুপের (এ, বি, সি এবং ডি) শীর্ষ আটটি দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। সুপার ৮-এর গ্রুপ ১-এ রয়েছে ভারত, অস্ট্রেলিয়া, আফগানিস্তান, বাংলাদেশ। গ্রুপ ২-এ রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা।
গ্রুপ পর্বে কেমন পারফরম্যান্স করল দলগুলি? সর্বাধিক থেকে সর্বোচ্চ রান করল কোন দলগুলি? একইসঙ্গে ব্যক্তিগত নৈপূণ্যে উজ্জ্বল হয়ে উঠলেন কোন তারকারা? বিশ্বকাপের গ্রুপ পর্বের সমস্ত খুঁটিনাটি তথ্য তুলে ধরা হল এই প্রতিবেদনে।

সর্বোচ্চ রানে জয় পেয়েছে ওয়েস্ট ইন্জিজ। তারা উগান্ডাকে ১৩৪ রানে হারায়। সর্বাধিক উইকেটে জয় পেয়েছে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। দুই দল ৯ উইকেটে জয় পায় নাবিবিয়া এবং উগান্ডার বিরুদ্ধে। গ্রুপ পর্বে সর্বোচচ্ রান করেছেন আফগানিস্তানেপ গুরবাজ। চার ম্যাচে ১৬৭ রান এসেছে তাঁর ব্যাট থেকে।সর্বোচ্চ স্কোর করেছেন নিকোলাস পুরান (৫৩ বলে ৯৮)।
সর্বোচ্চ স্ট্রাইকরেট রয়েছে ইংল্যান্ডের মঈন আলি(২১ বলে ৪১ রান)। দুটি করে অর্ধশতরান করেছেন গুরবাজ, স্টইনিস, ব্রেন্ডন ম্যাকমুলেন।সর্বাধিক ০ রানে আউট হয়েছেন উগান্ডার রজার মুসাকা(৩বার)। সবচেয়ে বেশি তচার মেরেছেন ট্রাভিস হেড(১৪টি)। সবচেয়ে বেশি ছক্কা মেরেছেন আমেরিকার অ্যারন জোন্স (১০টি)। সবচেয়ে বেশি এখনও উইকেট নিয়েছেন আফগানিস্তানের ফারুকু। চার ম্যাচে তাঁর উইকেট সংখ্যা ১২।
আফগানিস্তানের ফারুকি এবং ওয়েস্ট ইন্ডিজের আকিল হোসেন এক বার করে ৫ উইকেট নিয়েছেন।সর্বোচ্চ ক্যাচের তালিকায় আছেন ২ জন। মার্করাম ও ম্যাক্সওয়েল দুই জনেই ছয়টি করে ক্যাচ নিয়েছেন। গুরবাজ এবং ইব্রাহিম জাদরান উগান্ডার বিরুদ্ধে সর্বোচ্চ ১৫৪ রানের পার্টনারশিপ গড়েন বিশ্বকাপের গ্রুপ পর্বে।
সুপার ৮-এ দুই গ্রুপের প্রথম দুটি স্থানে থাকা দলই শেষ চারের টিকিট পাবে।২৭ জুন দুটি সেমিফাইনা্ল হবে। ২৯ জুন ফাইনাল। প্রথম পর্বের পর বিশ্বকাপের দ্বিতীয় পর্ব শুরুর প্রতীক্ষা।












Click it and Unblock the Notifications