T20 World Cup: আয়োজক দেশের ট্রফি জয় অধরাই, নবম সংস্করণেও বজায় থাকল ট্র্যাডিশন
টি২০ বিশ্বকাপ থেকে রবিবারই আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। সোমবার দক্ষিণ আফ্রিকার কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেল ওয়েস্ট ইন্ডিজও। ফলে সুপার ৮-এ যাত্রা শেষ হল আয়োজক দুই দেশের। সেই সঙ্গে টি২০ বিশ্বকাপে একটি রেকর্ড অক্ষত থাকল। সেটা হল আয়োজক দেশের বিশ্বকাপ ট্রফি না জয়ের ট্র্যাডিশান।
২০০৭ থেকে ২০২৪, এই নিয়ে নবমবার হচ্ছে টি২০ বিশ্বকাপ। এরমধ্যে কোনও বারই বিশ্বকাপ জিততে পারেননি আয়োজক দেশ। আগামী ২৯ জুন বিশ্বকাপ ফাইনালের আগেই এই বিষয়টি পরিস্কার হয়ে গেল এবারও আয়োজক দেশের পক্ষ বিশ্বকাপ জয় সম্ভব নয়। কারণ দুই আয়োজক আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজ বিদায় নিল। ফলে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ থেকে অন্য দেশে পাড়ি দেবে বিশ্বকাপ ট্রফি।

২০১২ সালে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত টি২০ বিশ্বকাপে চ্যাম্পিয়নের শিরোপা পায় ওয়েস্ট ইন্ডিজ। ২০১৪ সালে বাংলাদেশে অনুষ্ঠিত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় শ্রীলঙ্কা। ২০১৬ সালে ভারত ছিল আয়োজক। সেই বছর চ্যাম্পিয়ন হয় ওয়েস্ট ইন্ডিজ। ২০২১ সালে সংযুক্ত আরব আমিরশাহি ও ওমানে বিশ্বকাপ হয়। চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া। ২০২১ টি২০ বিশ্বকাপের আয়োজক ছিল বিসিসিআই, কিন্তু করোনার জন্য ম্যাচগুলি সংযুক্ত আরব আমির শাহিতে এবং ওমানে খেলা হয়েছিল। পরের বছর ২০২২ সালে অস্ট্রেলিয়া টি২০ বিশ্বকাপ জেতে ইংল্যান্ড।
৫০ ওভারের বিশ্বকাপে প্রথম নয়টি সংস্করণে কোনও হোম দল শিরোপা জিততে পারেনি এবং তারপরে ভারত দশম সংস্করণে এই সিরিজটি ভেঙে দেয় ২০১১ সালে। এরপর ধারাবাহিকভাবে তিন মরশুম বিশ্বকাপের শিরোপা দখল করে ঘরের দল। ২০১৫ সালে অস্ট্রেলিয়া, ২০১৯ সালে ইংল্যান্ড জেতে। ২০২৩ সালে ভারত ফাইনালে উঠলেও হেরে যায়।
নজির আরও আছে। ২০১৪ সালের পর প্রথমবারের মতো টি২০ বিশ্বকাপের সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে দক্ষিণ আফ্রিকা। অর্থাৎ দশ বছর পরে আবার শেষ চারের লড়াইয়ে উঠেছে প্রোটিয়ারা। গ্রুপ পর্বে ৪ ম্যাচ জিতে সুপার এইটে উঠেছিল প্রোটিয়ারা। এরপর সুপার এইটেও জয়ের হ্যাটট্রিক করেছে এইডেন মার্কব়্যামের টিম। চলতি টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে দক্ষিণ আফ্রিকা।












Click it and Unblock the Notifications