Temba Bavuma: উপহাস, সমালোচনা উপেক্ষা করেই দলকে সাফল্যের দিশা দেখালেন, অনন্য রেকর্ডও বাভুমার নামের পাশে
তেম্বা বাভুমা। দক্ষিণ আফ্রিকান ক্রিকেটের এক উপেক্ষিত নায়ক। তাঁর নেতৃত্বেই ইতিহাস সৃষ্টির হাতছানি দক্ষিণ আফ্রিকার সামনে। প্রথমবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠছে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে হারিয়ে এবং সেই সঙ্গে হোয়াইটওয়াশ করে প্রোটিয়া অধিনায়ক তেম্বা বাভুমা ৭৪ বছরের পুরানো রেকর্ড স্পর্শ করেছেন।
অধিনায়ক বাভুমার নেতৃত্বে টেস্টে ৯টির মধ্যে আট ম্যাচেই জয় পেল প্রোটিয়ারা। সেই সঙ্গে নিজের নামের পাশে একটি বিরল রেকর্ড যুক্ত করে নিয়েছেন। এর আগে ১৯২১ সালে ইংল্যান্ডের অধিনায়ক চাপম্যান নেতৃত্ব শুরুর ৯ ম্যাচেরক মধ্যে নয়টি টেস্টই জিতেছিলেন। ১৯২১ সালে অস্ট্রেলিয়ার অধিনায়ক আর্মস্ট্রং নেতৃত্বের প্রথম ৯ ম্যাচের মধ্যে আটটি জিতেছিলেন। ১৯৫১ সালে সেই একই রেকর্ড সৃষ্টি করেন আরও এক অজি অধিনায়ক হাসসেট।

সমালোচকরা তাঁকে 'কোটার ক্যাপ্টেন' বলতেন। অধিনায়ক হিসেবে তাঁর স্থান কিছু দিন আগেও টলমলে হয়ে গিয়েছিল। ২০২৩ সালে ওডিআই বিশ্বকাপে বিশ্বকাপে বাভুমা ব্যাট হাতে চূড়ান্ত ব্যর্থ হন। দল সেমিফাইনালে উঠলেও বাভুমা সেভাবে পারফরমরম্যান্স করতেই পারেননি। স্বাভাবিক ভাবেই যাবতীয় সমালোচনার শিকার হতে হয় তাঁকে।
প্রত্যাশা মতোই দ্বিতীয় টেস্টে পাকিস্তানের বিরুদ্ধে জয় হাসিল করল দক্ষিণ আফ্রিকা। ম্যাচের চতুর্থ দিনে ১০ উইকেটে সহজেই জয় পেল প্রোটিয়ারা। সেইসঙ্গে ২-০ ফলে টেস্ট সিরিজ জিতে নিল দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের এই জয়ে লজ্জা আরও বাড়ল ভারতের।
প্রোটিয়ারা দ্বিতীয় ম্যাচেও জয় পাওয়ায় টেস্টের ক্রম তালিকায় তিন নম্বরে নেমে গেল ভারত। ২০১৬ সালের পর এই নিয়ে দ্বিতীয়বার টেস্টের ক্রম তালিকায় ৩ নম্বরে নামল ভারত। বর্তমানে ১২৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে অস্ট্রেলিয়া। ১১২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে দক্ষিণ আফ্রিকা, ১০৯ পয়েন্ট নিয়ে তিন নম্বরে ভারত।
উল্লেখ্য, আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে টানা সবচেয়ে বেশি ম্যাচ জেতার নজির এতদিন ছিল টিম ইন্ডিয়ার দখলে। সেই নজিরে এবার থাবা বসাল দক্ষিণ আফ্রিকা। কেপটাউন টেস্টে পাকিস্তানকে ১০ উইকেটে পরাজিত করেছে দক্ষিণ আফ্রিকা। এই নিয়ে টানা সাতটি টেস্ট জয় পেল দক্ষিণ আফ্রিকা।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications