BCCI: টি২০ বিশ্বকাপজয়ীদের দামি উপহার প্রদান বোর্ডের, রোহিতের চ্যাম্পিয়ন রিং দেখলে চমকে যাবেন
১১ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে ২০২৪ সালে আইসিসি ইভেন্টে জয় পায় ভারত। ভারতীয় দল টি২০ বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করে খেতাব ঘরে তোলে। এর পর কেটে গিয়েছে অনেকগুলি মাস, ক্যালেন্ডারের পাতায় এখন ২০২৫। আগামী কয়েকদিন পরই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে নামবে টিম ইন্ডিয়া।
টি২০ বিশ্বকাপ জয়ের জন্য আগেই বোর্ডের পক্ষ থেকে দলের সমস্ত ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফদের আর্থিক পুরস্কার দেওয়া হয়েছিল। কিন্তু সম্প্রতি অনুষ্ঠিত হয় বোর্ডের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সেই অনুষ্ঠানেই টি২০ বিশ্বকাপজয়ী দলের ক্রিকেটারদের বিশেষ রিং উপহার দেওয়া হল।

গত ১ ফেব্রুয়ারি বিসিসিআই-এর নমন অ্যাওয়ার্ডে টি২০ বিশ্বকাপজয়ী ভারতীয় দলকে একটি বিশেষ 'চ্যাম্পিয়ন্স রিং' দিয়ে সম্মানিত করে। বোর্ড প্রকাশিত ভিডিওতে দেখা গিয়েছে, খেলোয়াড়দের ব্যক্তিগতকৃত বাক্সে হীরা-খচিত আংটি দেওয়া হচ্ছে। রোহিত শর্মা, অর্শদীপ সিং এবং সূর্যকুমার যাদবের বাক্সগুলি হাতে দেখা গেছে।
CHAMPIONS RING FOR TEAM INDIA FOR WINNING T20 WORLD CUP. 💍pic.twitter.com/lZcuWZGo9T
— Mufaddal Vohra (@mufaddal_vohra) February 7, 2025
রিংটি খাঁটি সোনা এবং হীরার সংমিশ্রণে তৈরি করা হয়েছিল, যার কেন্দ্রে অশোক চক্র রয়েছে। একটি আংটিতে রোহিত শর্মার নাম খোদাই করা ছিল। রোহিতের নেতৃত্বে, টিম ইন্ডিয়া টি২০ বিশ্বকাপে সমস্ত ম্যাচ জিতেছিল এবং ফাইনালে পৌঁছেছিল এবং চ্যাম্পিয়ন হয়েছিল।
রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ,হার্দিক পাণ্ডিয়া, যশস্বী জয়সওয়াল, অক্ষর প্যাটেল এবং জসপ্রীত বুমরাহ সহ বেশ কয়েকজন খেলোয়াড়কে এই বিশেষ সম্মাননা গ্রহণ করতে দেখা গেছে। বিসিসিআই এর আগে চ্যাম্পিয়ন দলকে নানা ভাবে পুরস্কৃত করেছেন কিন্তু এমন রিং প্রদান সত্যিই অভিনব।












Click it and Unblock the Notifications