অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে-তে ভারতের সম্ভাব্য প্রথম একাদশ, আবহাওয়া ও পিচ রিপোর্ট

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে-তে ভারতের সম্ভাব্য প্রথম একাদশ, আবহাওয়া ও পিচ রিপোর্ট

সিডনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচ হেরে যাওয়ার পর ওই একই মাঠে দ্বিতীয় ওয়ান ডে খেলতে নামছে ভারতীয় ক্রিকেট দল। তিন ম্যাচের সিরিজে টিকে থাকতে হলে এই মোকাবিলা জিততেই হবে টিম ইন্ডিয়াকে। গুরুত্বপূর্ণ এই ম্যাচে ভারতের প্রথম একাদশ কেমন হতে পারে, তা দেখে নেওয়া যাক। অস্ট্রলিয়ার সম্ভাব্য একাদশের দিকেও নজর ফেরানো যাক। রবিবার সিডনি পিচ এবং আবহাওয়া কেমন হবে, তার আভাস দেওয়া হল লেখনিতে।

ভারতের সম্ভাব্য একাদশ

ভারতের সম্ভাব্য একাদশ

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্যাচে ১০ ওভার বল করে ১ উইকেট নিলেও ৮৩ রান দিয়েছেন নভদীপ সাইনি। ফলে চোটগ্রস্ত তরুণ ফাস্ট বোলারকে রবিবারের ম্যাচে বাদ দেওয়া হতে পারে। পরিবর্তে প্রথম একাদশে জায়গা পেতে পারেন শার্দুল ঠাকুর বা টি নটরাজন।

শিখর ধাওয়ান, মায়াঙ্ক আগরওয়াল, বিরাট কোহলি (অধিনায়ক), শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, যুজবেন্দ্র চাহাল, মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহ।

অস্ট্রেলিয়ার সম্ভাব্য একাদশ

অস্ট্রেলিয়ার সম্ভাব্য একাদশ

ভারতের বিরুদ্ধে প্রথম ম্যাচ জিতলেও, বল করতে গিয়ে পায়ে চোট পান অস্ট্রেলিয় অল রাউন্ডার মার্কাস স্টইনিস। তাছাড়া গত ম্যাচে ছন্দেও দেখা যায়নি তাঁকে। ফলে রবিবার স্টইনিসের পরিবর্তে প্রথম একাদশে জায়গা পেতে পারেন অ্যাশটন আগার।

ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), স্টিভ স্মিথ, মার্নাস লাবুসানে, অ্যাশটন আগার, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জোশ হ্যাজেলউড, অ্যাডাম জাম্পা।

পিচ রিপোর্ট

পিচ রিপোর্ট

প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ওয়ান ডে-তেও সিডনি ক্রিকেট গ্রাউন্ডের পিচ ব্যাটিং সহায়ক হবে বলে আভাস দেওয়া হয়েছে। টসে জিতে আগে ব্যাট করাই সঠিক কাজ হবে বলে জানিয়ছেন কিউরেটর। ফলে রবিবারের ম্যাচে টস যে গুরুত্বপূর্ণ হতে চলেছে, তা নিশ্চিত।

আবহাওয়া পূর্বাভাস

আবহাওয়া পূর্বাভাস

শুক্রবারের মতো রবিবারও সিডনিতে রৌদ্রজ্জ্বল পরিবেশে খেলা হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তবে সন্ধ্যের দিকে অল্প বৃষ্টি হতে পারে বলও জানানো হয়েছে। রবিবার সিডনির সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে ৩৭ ও ২৪ ডিগ্রি সেলসিয়াস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+