কোভিড যোদ্ধাদের কুর্নিশ বিরুষ্কার, দেশের আসল নায়কদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার

কোভিড যোদ্ধাদের কুর্নিশ বিরুষ্কার, দেশের আসল নায়কদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার

করোনা ভাইরাসের বিরুদ্ধে সামনে থেকে লড়াই করা স্বাস্থ্য কর্মী, পুলিশ ও জরুরি পরিষেবা প্রদানকারীদের কুর্নিশ জানিয়েছেন বিরাট কোহলি ও অনুষ্ক শর্মা। কোভিড ১৯-এর সঙ্গে এই যুদ্ধে মানবসভ্যতার জয় অবশ্যম্ভাবী বলে বিশ্বাস করেন বিরুষ্কা। কঠিন সময়ে দেশের প্রতি নাগরিককে এককাট্টা হওয়ার আবেদনও জানিয়েছেন ভারতের তারকা দম্পতি। ভাইরাল হয়েছে বিরাট ও অনুষ্কার টুইট।

বিরুষ্কার #InThisTogether

বিরুষ্কার অনুদান

বিরুষ্কার অনুদান

করোনা ভাইরাসের জেরে স্থগিত করা হয়েছে আইপিএল। তাতে বিচলিত না হয়ে বরং দেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিরাট কোহলি। তাঁর ও স্ত্রী তথা অভিনেত্রী অনুষ্কা শর্মার তরফে সরকারি তহবিলে ২ কোটি টাকা অনুদানের কথা ঘোষণা করা হয়। সেই সঙ্গে করোনা যুদ্ধে নিজেরাই একটা ত্রাণ তহবিল গঠন করেন বিরুষ্কা। মানুষের কাছে আবেদন করেন যার যেমন সামর্থ্য অনুযায়ী সাহায্যের।

মানুষের বিপুল সাড়া

মানুষের বিপুল সাড়া

করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে ভারত সরকারের পাশে দাঁড়িয়ে তাঁদের তৈরি করা ত্রাণ তহবিলে অল্প সময়ের মধ্যে প্রচুর অর্থ জমা পড়ায় আপ্লুত হয়েছেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। দেশের এই দুঃসময়ে যে বা যারা নিজেদের সামর্থ্য অনুযায়ী কোভিড যুদ্ধে সামিল হয়েছেন, তাঁদের ধন্যবাদও জানিয়েছেন বিরুষ্কা। একত্রে এই লড়াই জয় করা সম্ভব বলে বিশ্বাস করেন দেশের তারকা দম্পতি।

ভারতে করোনার বাড়াবাড়ি

ভারতে করোনার বাড়াবাড়ি

গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন চার লক্ষেরও বেশি মানুষ। প্রাণ হারিয়েছেন চার হাজারেরও বেশি মানুষ। সবমিলিয়ে দেশে কোভিড ১৯ আক্রান্তের সংখ্যা ২ কোটি ২০ লক্ষে ছাড়িয়ে গিয়েছে। প্রাণ হারিয়েছেন প্রায় ২ লক্ষ ৪০ হাজার মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নাজেহাল প্রশাসনের চিন্তা বাড়িয়েছে দেশে অক্সিজেনের ঘাটতি। পরিস্থিতি সামলাতে বিদেশ থেকে আনা হচ্ছে কনসেনট্রেটর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+