'এখনও অনেক কিছু করা বাকি', করোনা যুদ্ধে স্মরণ করালেন বিরুষ্কা
'এখনও অনেক কিছু করা বাকি', করোনা যুদ্ধে স্মরণ করালেন বিরুষ্কা
করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার নেওয়া উদ্যোগে সামিল হয়েছেন বহু মানুষ। তাতে আপ্লুত হয়েছেন তারকা দম্পতি। একই সঙ্গে তাঁরা স্মরণ করিয়েছেন যে এ লড়াই এখানেই শেষ হচ্ছে না। হাতেহাতে রেখে অনেকটা পথ আরও যেতে হবে বলে জানিয়েছেন বিরাট ও অনুষ্কা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তাঁদের পোস্ট।

আরও পথ চলা বাকি
করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে তাঁদের তৈরি করা ত্রাণ তহবিলে এখনও পর্যন্ত যে বা যারা আর্থিক সাহায্য করেছেন, তাঁদের ধন্যবাদ জানিয়েছেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। তবে যুদ্ধ যে এখানেই শেষ হয়ে যাচ্ছে না, তাও জানিয়েছেন তারকা দম্পতি। মানুষকে ঐক্যবদ্ধ হয়ে আরও পথ চলতে হবে বলেও স্মরণ করিয়েছেন বিরুষ্কা। নাগরিকদের কাছ থেকে আরও সাহায্য আশা করেছেন তারকা দম্পতি।
|
বিরাট ও অনুষ্কার উদ্যোগ
করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি ও তাঁর স্ত্রী তথা অনুষ্কা শর্মা একটি ত্রাণ তহবিল তৈরি করে সোশ্যাল মিডিয়ায় #InThisTogether শীর্ষক প্রচার চালু রেখেছেন। যেখানে করোনা ভাইরাসের বিরুদ্ধে নিজেদের জীবনের পরোয়া না করে সামনে থেকে প্রতিনিয়ত লড়াই করে চলা স্বাস্থ্য কর্মী, পুলিশ ও জরুরি পরিষেবা প্রদানকারীদের কুর্নিশ জানানোর পাশাপাশি তাঁদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেছেন বিরুষ্কা। পোস্টটি ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে।

বিরুষ্কার ২ কোটি
করোনা ভাইরাসের জেরে স্থগিত করা হয়েছে আইপিএল। তাতে বিচলিত না হয়ে বরং দেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিরাট কোহলি। তাঁর ও স্ত্রী তথা অভিনেত্রী অনুষ্কা শর্মার তরফে সরকারি তহবিলে ২ কোটি টাকা অনুদানের কথা ঘোষণা করা হয়। সেই সঙ্গে করোনা যুদ্ধে নিজেরাই ত্রাণ তহবিল গঠন করেন বিরুষ্কা।

#InThisTogether-এ সাড়া মানুষের
করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে ভারত সরকারের পাশে দাঁড়িয়ে তাঁদের তৈরি করা ত্রাণ তহবিলে অল্প সময়ের মধ্যে বিপুল অর্থ জমা পড়ায় আপ্লুত হয়েছেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। দেশের এই দুঃসময়ে যে বা যারা নিজেদের সামর্থ্য অনুযায়ী কোভিড যুদ্ধে সামিল হয়েছেন, তাঁদের ধন্যবাদও জানিয়েছেন বিরুষ্কা। তাঁদের তহবিলে অর্থ জমা করেছেন ক্রিকেটার যুজবেন্দ্র চাহালও।












Click it and Unblock the Notifications