Tamim Iqbal: তামিম ইকবাল অবসর ভাঙলেন শেখ হাসিনার হস্তক্ষেপে, রাতারাতি পালাবদল কীভাবে?
Tamim Iqbal: তামিম ইকবাল অবসরের সিদ্ধান্ত থেকে সরে এলেন। গতকালই তিনি সকলকে অবাক করে দিয়ে আচমকা ক্রিকেটকে গুডবাই জানানোর সিদ্ধান্ত ঘোষণা করেন। ৫০ ওভারের বিশ্বকাপের মাস তিনেক আগে এটা ছিল বাংলাদেশের পক্ষে বড় ধাক্কা।
এরপরই আজ তামিম সস্ত্রীক বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন। তারপরই জানা যায়, অবসর প্রত্যাহারের সিদ্ধান্ত।

আজ দুপুরে তামিম যখন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন সেখানে তাঁর স্ত্রী ছাড়াও ছিলেন বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক তথা সাংসদ মাশরাফি বিন মোর্তাজা ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। গতকালই তামিমের অবসর ঘোষণার কথা জানতে পেরে সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ পোস্ট করেন মাশরাফি। অবসরের কারণ না খুঁজে সম্মান জানান তামিমের সিদ্ধান্তকে।
বাংলাদেশ ক্রিকেট মহলের খবর, তামিমের মত বদলের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন মাশরাফি। তিনিই শেখ হাসিনাকে অনুরোধ করেছিলেন এই বিষয়ে হস্তক্ষেপের জন্য। তারপরই বৃহস্পতিবার সন্ধ্যার পর ঠিক হয় আজ দুপুরের দিকে তামিমের সঙ্গে কথা বলবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। বৈঠকের শেষে মাশরাফি ফেসবুকে লেখেন, আবার দেখা হবে, এ দেখাই শেষ দেখা নয় ইনশাল্লাহ।
জানা গিয়েছে, প্রথমদিকে অবসরের বিষয় নিয়ে বিসিবি সভাপতির সঙ্গে কথা বলায় আগ্রহীই ছিলেন না তামিম। মিনিট ১৩ ধরে অবসরের কথা ঘোষণা করতে গিয়ে কয়েকবার কান্নায় ভেঙেও পড়েছিলেন তিনি। যা নিয়ে সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় ঝড় ওঠে। আজ শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ সেরে তামিম জানান, চোট সারাতে ছয় সপ্তাহের বিরতি নিচ্ছি।

তামিম বলেন, আজ বাংলাদেশের প্রধানমন্ত্রী তাঁর বাসভবনে আসতে বলেছিলেন। অনেকক্ষণ কথা হয়েছে। তিনি আমাকে ক্রিকেটে প্রত্যাবর্তন করতে বলেন। সে কারণে অবসর থেকে সরে আসছি। যে কাউকে না বলা সহজ, কিন্তু দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বকে না বলাটা অসম্ভব। মাশরাফি ভাই ও পাপন ভাই ছিলেন। আমার সিদ্ধান্ত বদলে তাঁরাও বড় ফ্যাক্টর।
শেখ হাসিনার সঙ্গে কথা বলেই মাস দেড়েকের বিশ্রাম নিচ্ছেন তামিম। এই সময়কালে প্রয়োজনীয় চিকিৎসা সেরে তিনি ক্রিকেটে ফিরবেন। বিসিবি সভাপতি নাজমুল হাসান বলেন, কাল তাঁর প্রেস কনফারেন্স দেখে বুঝেছিলাম আবেগপ্রবণ হয়েই তামিম এই সিদ্ধান্ত ঘোষণা করেছেন। কিন্তু মুখোমুখি বসলেই সমাধানসূত্র বের হবে বলেও আত্মবিশ্বাসী ছিলাম।
পাপনের কথায়, তামিম আমাদের অধিনায়ক। ফলে তাঁর মত বদল করা অবশ্যই স্বস্তি দিচ্ছে। রিহ্যাব সেরে তামিম মানসিক ও শারীরিকভাবে পুরোপুরি প্রস্তুত হয়েই ক্রিকেটে ফিরবেন দেড় মাস পর।
আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম ওডিআইয়ের পর তামিম অবসর ঘোষণা করায় লিটন দাসকে ক্যাপ্টেন করা হয়েছে। বিসিবি সূত্রে খবর, এশিয়া কাপেই বাংলাদেশকে নেতৃত্ব দেবেন তামিম ইকবাল। তামিমের নেতৃত্বে বাংলাদেশ বিশ্বকাপে ভালো ফল করবে বলেও আত্মবিশ্বাসী বাংলাদেশের ক্রিকেট মহল।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications