তামান্না ভাটিয়াকে তলব মহারাষ্ট্র পুলিশের, আইপিএলকে কেন্দ্র করে গুরুতর অভিযোগ, নজরে সঞ্জয় দত্তও

IPL 2024: চলতি বছরের আইপিএলের অর্ধেকটা হয়ে গিয়েছে। তারই মধ্যে গত বছরের আইপিএলকে কেন্দ্র করে গুরুতর অভিযোগ উঠেছে তামান্না ভাটিয়ার বিরুদ্ধে। অভিযুক্ত হয়েছেন সঞ্জয় দত্ত।

মহারাষ্ট্র পুলিশের সাইবার শাখা ২৯ এপ্রিল তলব করেছে তামান্নাকে। সঞ্জয় দত্তকেও চলতি সপ্তাহে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছিল। কিন্তু নিজের পূর্বনির্ধারিত সূচিকে হাতিয়ার করে হাজিরা এড়িয়েছেন। দাবি এএনআইয়ের।

Tamannaah Bhatia

আইপিএল ২০২৩-এর ম্যাচগুলি ফেয়ারপ্লে অ্যাপের মাধ্যমে বেআইনিভাবে লাইভ সম্প্রচার করা হয়েছে। মহাদেব বেটিং অ্য়াপেরই অধীনস্থ এই ফেয়ারপ্লে অ্যাপ। তার প্রোমোশনের মুখ ছিলেন তামান্না ও সঞ্জয়। মোট ২০ জন এই অ্যাপের প্রোমোশন করেছিলেন। তাঁদেরও একে একে ডাকা হতে পারে।

আইপিএলের ডিজিটাল সম্প্রচারের দায়িত্বপ্রাপ্ত সংস্থা ভায়াকম ১৮ একটি এফআইআর দায়ের করে অভিযোগ করে, ২০২৩ সালে আইপিএলের ম্যাচগুলি ফেয়ারপ্লে অ্যাপ অবৈধভাবে সরাসরি সম্প্রচার করেছিল। ২০২৩ সালে ওই বেটিং অ্যাপের একজন পুলিশের জালে ধরা পড়েন।

এই বিতর্কিত অ্যাপের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আগে বাদশাহ, সঞ্জয় দত্তের ম্যানেজার, জ্য়াকলিন ফার্নান্ডেজকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছিল। এবার ফেয়ারপ্লে অ্যাপের মাধ্যমে আইপিএল ম্য়াচ সম্প্রচারের অভিযোগে তলব করা হলো তামান্না, সঞ্জয়কে।

সাধারণ মানুষকে তামান্না, সঞ্জয়রা ওই অ্যাপে খেলা দেখতে প্রলুব্ধ করার বার্তা দিয়েছেন বলে অভিযোগ। ভায়াকমের বেশ কয়েকটি টিভি চ্যানেল রয়েছেন, ওটিটি প্ল্যাটফর্মও রয়েছে।২০২১ সালে ভায়াকম ১৮-এর অ্যান্টি পাইরেসি টিম জানতে পারে পিকাশো, ফক্সি, ভেডু, স্মার্ট প্লোয়ার লাইট, ফিল্ম প্লাস, টি টিভি, ওয়াও টিভির মাধ্যমে ভায়াকম ১৮-র প্ল্যাটফর্মের নানা সিরিয়াল, রিয়ালিটি শো, নানাবিধ কনটেন্ট অবৈধভাবে সম্প্রচারিত হচ্ছে।

এতে সংস্থার ১০০ কোটি টাকার বেশি ক্ষতি হচ্ছে বলেও মামলায় উল্লেখ করা হয়। এরপর ২০২৩ সালে ফেয়ারপ্লে অ্যাপে আইপিএল সম্প্রচারের অভিযোগ। যার মুখ হিসেবে বিজ্ঞাপনী বার্তা দিয়ে এবার বিপাকে বলিউডের তারকারা। সঞ্জয় দত্ত তাঁর পূর্বনির্ধারিত সূচির কথা বলে তলব এড়িয়েছেন। চলতি সপ্তাহের শুরুতে তাঁকে ডাকা হয়েছিল। ২৯ এপ্রিল তামান্না কী করেন তা নিয়ে চর্চা তুঙ্গে।

উল্লেখ্য, ২০২৩ সালের উদ্বোধনী অনুষ্ঠানে যে তারকারা পারফর্ম করেছিলেন তাঁদের মধ্যে অন্যতম ছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী তামান্না। উদ্বোধনী অনুষ্ঠানে ট্রফির সঙ্গে ফোটোসেশনে বিসিসিআই কর্তাদের পাশাপাশি মহেন্দ্র সিং ধোনি, হার্দিক পাণ্ডিয়া, অরিজিৎ সিংদের সঙ্গে তামান্নাও মঞ্চে ছিলেন। এবার সেই আইপিএলই অস্বস্তিতে ফেলল তামান্নাকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+